মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৯:৩৪ পিএম
আপডেট : ০২ জুন ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কে দেশ চালাচ্ছে, প্রশ্ন আব্দুস সালামের

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। ছবি : কালবেলা
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, সাবেক পুলিশপ্রধান দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তিনি এখন কোথায় আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী না কি জানেন না! তাহলে দেশটা কে চালাচ্ছে?

দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রোববার (২ জুন) রাজধানীর চকবাজার থানার ২৭ ও ২৯ নং ওয়ার্ড এবং লালবাগ থানার ২৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, মধ্যবিত্তরা ৬ বছর আগে বিদ্যুৎ ও পানির বিল কত দিত? ১৬ বছরে ১৬ বার বাড়ানো হয়েছে। তারপরও সরকার ঠিকমতো পানি দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারে না। একবারও বিল কমাতে পারেনি। আমরা অন্যকিছু চাই না, একটি অবাধ নির্বাচন চাই। মানুষ ভোট দিতে পারে না। চলছে অটো পাস। নির্বাচন না করেই রাষ্ট্র চালাচ্ছে অটোপাস সরকার। তাই এদের কোনো জবাবদিহিতা নেই।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, সদস্য সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম বাবুল, মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তারসহ চকবাজার ও লালবাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১০

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১১

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১২

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৩

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৪

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৫

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৬

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৭

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৯

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

২০
X