কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় মোহাম্মদপুরে দোয়া মাহফিল 

দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নেতারা। ছবি : কালবেলা
দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নেতারা। ছবি : কালবেলা

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ জুন) বাদ জোহর রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা অংশ নেন।

পরে গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহবুবুল ইসলামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মো. মাহবুবুল ইসলাম, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, ডিইউজের একাংশের সহ-সভাপতি রাশেদুল হক, সাবেক ছাত্রদল নেতা মেহেবুব মাসুম শান্ত, ওমর ফারুক কাওসার, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, বিএনপি নেতা জাকির হোসেন, মো. ইব্রাহীম, হাসিবুল রাজ শাওন, ছাত্রদল নেতা রাইসুল আমিন হৃদয়, আশরাফুল আসাদ প্রমুখ।

এর আগে শুক্রবার (২১ জুন) গভীর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিসাধীন তিনি। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে রিজভী

গুরুতর অসুস্থ খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৪ জুন) দুপুর ১টার দিকে হাসপাতালে যান এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন।

রিজভী মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও ডা. জাফর ইকবালের সঙ্গে সাক্ষাৎ করে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

১০

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

১১

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

১২

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৩

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

১৪

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১৬

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১৭

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১৮

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৯

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

২০
X