কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৬:০৮ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

রাজধানীর কাকরাইলে থানা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ছবি : কালবেলা
রাজধানীর কাকরাইলে থানা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। ছবি : কালবেলা

তিনদিনের কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, ডামি সরকারের কাছে দেশ নিরাপদ নয়। দেশ, ইসলাম ও মানবতা ধ্বংসের সকল আয়োজন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে থানা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনদিনের কর্মসূচি ঘোষণা দেন তিনি।

সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ, সৈয়দ ফয়জুল করীম, মাওলানা ইউনুছ আহমাদ, নূরুল হুদা ফয়েজী, খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, জান্নাতুল ইসলাম। মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও লোকমান হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে জেলা, মহানগর ও থানা নেতারা বক্তব্য রাখেন ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

চরমোনাই পীর বলেন, ইতিহাসে দেখা যায় অনেক ঐক্যবদ্ধ ছোট শক্তির কাছেও বড় ও পরাশক্তির পরাজয় হয়েছে। এজন্য দেশপ্রেমিক ইমানদার জনতা ঐক্যবদ্ধ হলে পরাশক্তিও টিকবে না।

প্রধানমন্ত্রীর দেশ বিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার (২৮ জুন) বাদ জুমআ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, ৩ জুলাই চলমান পরিস্থিতিতে জাতীয় সংলাপ ও ৫ জুলাই সকল জেলা/মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

চরমোনাই পীর আরও বলেন, সরকারি আমলা, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি ও লুটপাটে জড়িয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X