কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলনে সহিংসতা, যুক্তরাজ্যে দফায় দফায় বিক্ষোভ

ট্রাফালগার স্কয়ারে প্রবাসীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
ট্রাফালগার স্কয়ারে প্রবাসীদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় যুক্তরাজ্যে ধারাবাহিক বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয়ে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীরা এ বিক্ষোভের আয়োজন করেন।

বিক্ষোভের প্রথম দিনে স্থানীয় সময় গত ১৮ জুলাই পূর্ব লন্ডনের আলতাব আলি পার্কে জড়ো হন প্রবাসীরা। এরপর দিন ১৯ জুলাই একই ধরনের প্রতিবাদ সমাবেশ করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শালডনিয়ন থিয়েটারের সামনের এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

একই দিনে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ হাইকমিশনের সামনে, পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, বিবিসি কার্যালয়ের সামনে ছাড়াও লুটন, ম্যানচেস্টার, নিউক্যাসল, অক্সফোর্ড, এডিনবরাসহ বিভিন্ন বিভিন্ন শহরে বিক্ষোভ করেন প্রবাসীরা।

এ ছাড়া স্থানীয় সময় গত ২২ জুলাই সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে। এদিন প্রবাসীরা দেশটির পার্লামেন্ট স্কয়ারের সামনেও বিক্ষোভ করেন।

এসব বিক্ষোভে দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদের পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তসহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X