মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সোমবার আরব আমিরাতের ৫৩তম জাতীয় দিবস

সোমবার আরব আমিরাতের ৫৩তম জাতীয় দিবস। ছবি : সংগৃহীত
সোমবার আরব আমিরাতের ৫৩তম জাতীয় দিবস। ছবি : সংগৃহীত

সোমবার (২ ডিসেম্বর) স্বাধীনতার ৫৩তম বার্ষিকী পালন করছে সংযুক্ত আরব আমিরাত। এ বছর তারা দিনটি ‘ঈদ-উল-ইত্তেহাদ’ হিসেবে উদযাপন করছে।

দিবসটি উপলক্ষে আরব উপদ্বীপের দেশটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে৷ সরকার ইতোমধ্যে চার দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে এবং শহরগুলোকে অপরূপ সাজে সাজানো হয়েছে। দিবসটি উপলক্ষে প্রায় সাড়ে পাঁচ হাজার বন্দি মুক্তি দিচ্ছে, যার অধিকাংশ প্রবাসী।

পারস্য উপসাগরের দক্ষিণ-পূর্বে এবং ওমান উপসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি দেশ। আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্মুল কুয়াইন, ফুজিরা রাস-আল-খাইমা- এই সাতটি আমিরাত নিয়ে গঠিত সংযুক্ত আরব আমিরাত। এটি একটি যুক্তরাষ্ট্র হিসেবে ১৯৭১ সালের ২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।

বর্তমান সময়ে আমিরাত হলো একটি আধুনিক তেল রপ্তানিকারক রাষ্ট্র, যার অর্থনীতি খুবই বৈচিত্র্যপূর্ণ, বিশেষত দুবাই হলো পর্যটন, খুচরা বিক্রয় এবং আর্থিক জোগানের একটি বিশ্বকেন্দ্র ও এখানে পৃথিবীর সর্বোচ্চ ইমারত এবং সর্ববৃহৎ মনুষ্য-নির্মিত সমুদ্রবন্দর রয়েছে। সম্প্রতি এসডব্লিএফের রিপোর্টে পৃথিবীর ধনী শহরের তকমা পেয়েছে আবুধাবি।

দারিদ্র্যপীড়িত আরব আমিরাতের মানুষের একসময় নিদারুণ আর্থিক সংকটে কেটেছে। কিন্তু বিগত একশ বছরে বিশেষ করে গত ৫০ বছরে দেশটিতে অলৌকিক পরিবর্তন ঘটেছে। দরিদ্র জেলে পল্লীতে গড়ে উঠেছে পৃথিবীর সুউচ্চ সুরম্য অট্টালিকা। ৬০-এর দশকে আবুধাবিতে তেল আবিষ্কৃত হওয়ার ফলে আরব আমিরাত দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে। শেখ জায়েদ বিন সুলতান আল নাহ্‌ইয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি তাদের জাতির পিতা হিসেবে সম্মানিত। ২০০৪ সালের ২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি, শেখ জায়েদ বিন সুলতান আল নাহ্‌ইয়ান মারা যান। বর্তমানে তার পুত্র শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহ্‌ইয়ান আবুধাবির শাসক। ২০০৬ সালের জানুয়ারিতে, দুবাইয়ের শাসক এবং আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মাকতুম বিন রশিদ আল মাকতুম মারা যান এবং ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুই পদেরই দায়িত্ব নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X