পর্তুগাল করেসপনডেন্ট
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা, পর্তুগাল প্রবাসীদের প্রতিবাদ

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের হামলার প্রতিবাদ পর্তুগাল প্রবাসীদের। ছবি : কালবেলা
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের হামলার প্রতিবাদ পর্তুগাল প্রবাসীদের। ছবি : কালবেলা

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননা এবং সীমান্ত আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে পর্তুগালে অবস্থানরত বাংলাদেশিরা।

সোমবার (০২ ডিসেম্বর) রাতে পর্তুগালের রাজধানী লিসবনে এক প্রতিবাদ সভায় বাংলা কমিউনিটির নেতারা জানান, দেশের স্বাধীনতার প্রশ্নে কোনো আপস হবে না।

এ সময় বাংলা কমিউনিটির তরুণ নেতা ও রাজনীতিবিদ আব্দুল হাকিম মিনহাজ বলেন, দেশ রক্ষার প্রশ্নে কোনো আপস হবে না। বাংলাদেশিরা সারা বিশ্ব থেকে দেশ রক্ষায় এগিয়ে আসবে।

মোশারফ হোসেন বলেন, আগরতলায় হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানাই। শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ভারতের আধিপত্য মেনে নেব না।

ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আফতাব আহমেদ ভুইয়া বলেন, আমরা মুসলমানরা সারা বিশ্ব থেকে ভারতের বিরুদ্ধে লড়ব। ভারতকে কোনো ছাড় নয়।

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রনি মোহাম্মদ বলেন, দেশ রক্ষায় আমরা প্রবাসীরা সব সময় সোচ্চার ছিলাম এবং থাকব। ভারত প্রতিবেশী সুলভ আচরণ না করলে আমরাও ছেড়ে দেব না।

এছাড়া সভায় বিশিষ্ট কমিউনিটি নেতা মোশারফ হোসাইন, সাজিদুল আলম সাজিদ মোহাম্মদ, সাইফুল হক, আফতাব আহমেদ ভুইয়া, আজমল আহমদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১০

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১১

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১২

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৫

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৬

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৭

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৮

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৯

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

২০
X