কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯০ অভিবাসী গ্রেপ্তার

অভিযানে আটক অবৈধ অভিবাসী। ফাইল ছবি
অভিযানে আটক অবৈধ অভিবাসী। ফাইল ছবি

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯০ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার (১১ আগস্ট) মানজুংয়ের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য সান ডেইলিরর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার অপস সাপু, সেলেরা, কুটিপ ও বেলেঞ্জা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিশুসহ ১০৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১৪ বাংলাদেশি রয়েছেন।

দেশটির অভিবাসন বিভাগের পরিচালক হাফজার হোসাইনি এ তথ্য জানিয়েছেন।

অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দীর্ঘ ছয় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে বৈধ কাগজপত্র না থাকা ও ওয়ার্ক পারমিটের মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৯০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৬২ পুরুষ, ২৩ নারী ও পাঁচ শিশুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬৬ জন ইন্দোনেশিয়ার, ১৪ জন বাংলাদেশের, পাঁচজন মিয়ানমারের দুজন নেপালের এবং একজন করে ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছন। তাদেরকে অভিবাসন আইন, মানবপাচার ও চোরাকারবারি রোধ আইন এবং পাসপোর্ট আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অভিবাসন বিভাগের পরিচালক হাফজার হোসাইনি জানান, অবৈধ অভিবাসীদের যারা আবাসন ও কাজের সুবিধা দিয়েছেন তাদেরও আইনের আওতায় আনা হবে। তিনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য সবার সহযোগিতার অনুরোধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X