আমিরাত প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কলম একাডেমি প্রতিষ্ঠাতাকে আরব আমিরাতে সংবর্ধনা

কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর নজরুল ইসলাম হাবিবীকে আরব আমিরাতে সংবর্ধনা। ছবি : কালবেলা
কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর নজরুল ইসলাম হাবিবীকে আরব আমিরাতে সংবর্ধনা। ছবি : কালবেলা

কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর নজরুল ইসলাম হাবিবীর আরব আমিরাতে আগমন উপলক্ষে সংবর্ধনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ মার্চ) রাতে আবুধাবির একটি অভিজাত হোটেলে কলম একাডেমির ইউএই শাখার সভাপতি আবু তৈয়ব চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ আবুধাবির আঞ্চলিক ব্যবস্থাপক শাহাদাত হোসেন।

প্রফেসর হাবিবী তার বক্তৃতায় বাংলাদেশ ও বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী লেখকদের জন্য লেখক কল্যাণ ব্যাংক ও লেখক মন্ত্রণালয় প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি ১৮ সেপ্টেম্বরকে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব লেখক দিবস ঘোষণার দাবি জানান।

অক্ষরে অমরতা স্লোগান নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ৭৭টি শাখায় বাংলা সাহিত্য নিয়ে কাজ করছে কলম একাডেমি। তিনি আগত প্রবাসীদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পী, ব্যাংক ব্যবস্থাপক জাফর ভূইয়া, শাহাদাত হোসেন পলাশ, সাংবাদিক ফরহাদ হুসাইন, সাংবাদিক মাহবুব সরকার, মাহবুবুল আলমসহ বিপুল সংখ্যক শ্রেণিপেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১০

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১১

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১২

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৩

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৪

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৫

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৬

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৭

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৮

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৯

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

২০
X