বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় নাগরিকত্ব আইনের পরিবর্তন

মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। ছবি : সংগৃহীত

মালয়েশিয়া এবার নাগরিকত্ব আইনের বড় ধরনের পরিবর্তন আনার জন্য নতুন একটি বিল পাস করেছে। এতে দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। বিলটি পাসের মাধ্যমে বিদেশে অবস্থানরত মালয়েশিয়ান মায়েদের সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে মালয়েশিয়ার নাগরিকত্ব পাবেন।

স্থানীয় সময় সোমবার (০৪ অগাস্ট) দেওয়ান রাকয়াত (সংসদ সদস্য) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল সংক্রান্ত একটি বিল সংসদে উপস্থাপন করে। এ বিলে ফেডারেল সংবিধানের দ্বিতীয় তফসিলের পার্ট-২ এর সেকশন ১(এ) তে পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে

এ সাংবিধানিক সংশোধনী কার্যকর করতে নাগরিকত্ব বিধিমালা ১৯৬৪ চূড়ান্ত করা প্রয়োজন। ২০২৬ সালের সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে এই বিধিমালা হাল নাগাদ করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন জানান।

সাংবিধানিক সংশোধনের পর বিদেশি পুরুষকে বিবাহকারী মালয়েশিয়ার নারীদের বিদেশে জন্মগ্রহণ করার সন্তানরা সক্রিয়ভাবে মালয়েশিয়ার নাগরিকত্ব পাবেন।

নাগরিকত্ব বিধিমালা ১৯৬৪ হালনাগাদ করার বিষয়ে মন্ত্রী বলেন, সরকার ৫৭টি ধারা সংশোধন করেছে এবং অনলাইন আবেদনের জন্য নতুন ফরম তৈরি করেছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এ প্রক্রিয়া চলিত বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে।

তিনি আরও জানান, নাগরিকত্বের মৌলিক প্রয়োজনীয়তা অপরিবর্তিত থাকবে। ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক নয়, বরং এটি একটি সহায়ক প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।

দেশটির নাগরিক সমাজ প্রস্তাবকে নেতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, এর ফলে রাষ্ট্রহীন মানুষের সংখ্যা বাড়তে পারে। অন্যদিকে, বিদেশে অবস্থানরত মালয়েশিয়ান মেয়েদের সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১১

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১২

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৪

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৫

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৬

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৭

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৮

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৯

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

২০
X