আবু বক্কর সিদ্দিক পাভেল, কুয়েত থেকে
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ১২:১৪ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা-১১ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী কুয়েত প্রবাসী জাহাঙ্গীর

মনোনয়ন প্রত্যাশার বিষয়ে সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হোসেন। ছবি :কালবেলা
মনোনয়ন প্রত্যাশার বিষয়ে সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হোসেন। ছবি :কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কুমিল্লা- ১১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন কুয়েত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও ডায়মন্ড গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (সিইও) জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী।

সোমবার (২০ নভেম্বর) ঢাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তার পক্ষে এ ফরম নেওয়ার পর জমা দেন তার প্রতিনিধিরা। এদিকে বুধবার (২২ নভেম্বর) রাতে কুয়েতের হাওয়ালিতে ডায়মন্ড গ্রুপ অফ কোম্পানির অফিসে মনোনয়ন প্রত্যাশার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন জাহাঙ্গীর হোসেন।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী বিগত দিনের রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। যার ছোঁয়া লেগেছে কুমিল্লা-১১ আসনেও। শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। এছাড়া প্রবাসীদের কল্যাণে প্রধানমন্ত্রীর ভূমিকা অতুলনীয়। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করতে হবে।

তিনি আরও বলেন, কুমিলা-১১(চৌদ্দগ্রাম) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি সবার সহযোগিতা চাই৷ আমাকে মনোনয়ন দিলে ১৮ কোটি বাংলাদেশের জনগণের দেড়কোটি প্রবাসীর সমস্যা নিয়ে সংসদে কথা বলবো। চৌদ্দগ্রাম উপজেলার বর্তমান সরকারের অব্যাহত উন্নয়নের ধারা আরও শক্তিশালী করব। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব, দেশকে আরও শক্তিশালী করব। দেশে কর্মসংস্থান তৈরি করব এটাতে কোনো ভুল নেই। আমার সেই সক্ষমতা আছে। শেখ হাসিনা প্রবাসী বান্ধব প্রধানমন্ত্রী। সংসদে প্রবাসী ও আমার উপজেলার সমস্যার কথা তুলে ধরার জন্য দল ও নেত্রী আমাকে মনোনয়ন দিবে সেটি আমি প্রত্যাশা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X