কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১১:২৭ এএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবুকে শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে চার প্রবাসী নিহত হয়েছে।

দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

সংবাদমাধ্যম আল মারসদের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩০ মার্চ) তাবুক শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মরুভূমির রাস্তায় শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রাকটি বন্দর নগরী জেদ্দা থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে। শ্রমিকদের সংখ্যা বেশি থাকায় গাড়ির পেছনের অংশে চড়েছিলেন অনেকেই।

খবর পাওয়ার পর শ্রমিকদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে রেড ক্রিসেন্টের টিম ও হেলিকপ্টার মোতায়েন করা হয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ছাড়া প্রবাসীরা কোন দেশের নাগরিক তাও জানা সম্ভব হয়নি।

সৌদি আরব সম্প্রতি বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে। তা সত্ত্বেও দেশটিতে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। চলতি মাসের শুরুর দিকে সৌদিতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও ২২ জন আহত হয়।

সৌদি আরবের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ৪ হাজার ৫৫৫ জন মানুষ মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X