কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশব্যাপী বিক্ষোভের ডাক ঐক্য পরিষদের

দেশব্যাপী বিক্ষোভের ডাক ঐক্য পরিষদের

সারা দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ দুটি হত্যা মামলা থেকে মানবাধিকার নেতা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্তকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে যুব ঐক্য পরিষদ। একই দাবিতে আগামী ২১ সেপ্টেম্বর শনিবার ঢাকাসহ সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে তারা।

রোববার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান সংগঠনের নেতারা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের সুযোগ নিয়ে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা চলমান রয়েছে। ধর্ম অবমাননার কল্পিত অভিযোগে পুলিশ ও সেনাবাহিনীর সামনে উৎসব মন্ডলকে একদল সাম্প্রদায়িক দুর্বৃত্ত নির্মমভাবে হামলা করেছে। অসহায়ত্বের সুযোগ নিয়ে ভয়ভীতি দেখিয়ে হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে। মেয়েদের অপহরণ করা হচ্ছে। এসব ঘটনার জন্যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অনতিবিলম্বে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে।

অ্যাডভোকেট রাণা দাশগুপ্তের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হত্যা মামলা থেকে অনতিবিলম্বে তাকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, যাত্রাবাড়ী থানায় মামলার কথিত ঘটনার দিন ও সময় ১৯ জুলাই তিনি চিকিৎসার্থে কলকাতায় ছিলেন। মিরপুর থানায় দায়েরকৃত আরেকটি হত্যা মামলায় আসামি হিসেবে তার ক্রমিক নম্বর- ৩২৬। ওই মামলার ঘটনার দিন ৫ আগস্ট তিনি চট্টগ্রামে ছিলেন। মানবাধিকার আন্দোলনের অগ্রগণ্য নেতা হিসেবে তার কণ্ঠকে স্তব্ধ করা জন্য এ দুই মামলায় পরিকল্পিতভাবে তাকে জড়ানো হয়েছে।

পাহারায় দুর্গাপূজো আয়োজনের তীব্র বিরোধিতা করে বক্তারা বলেন, স্বাধীনভাবে ধর্মচর্চার সুযোগ না পাওয়া গেলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা জন্ম দিবে। পাহারায় পূজো হবে অর্থহীন।

শিমুল সাহার সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন- ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, মতিলাল রায়, বলরাম বাহাদুর, অ্যাড. জহরলাল দাশ, শ্যামল কুমার কুন্ড, সুজন রায়, কৃষ্ণ সূর, তাপস রায়, সজীব সরকার, অপূর্ব নন্দ রায়, দীপঙ্কর চন্দ্র শীল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X