কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ এএম
অনলাইন সংস্করণ
ইন্দোনেশিয়ায় আন্তঃধর্মীয় সম্মেলন

অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও সম্প্রীতিময় আন্তঃধর্মীয় সংলাপে গুরুত্ব

ইন্দোনেশিয়ায় আন্তঃধর্মীয় সম্মেলন। ছবি : কালবেলা
ইন্দোনেশিয়ায় আন্তঃধর্মীয় সম্মেলন। ছবি : কালবেলা

ইন্দোনেশিয়ায় আন্তঃধর্মীয় সম্মেলনে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও সহনশীল-সম্প্রীতিময় আন্তঃধর্মীয় সংলাপের উপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের ধর্মীয় নেতারা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দেশটির রাজধানী জাকার্তায় সম্মেলনের উদ্বোধনী দিনে তারা এমন অভিমত ব্যক্ত করেন।

‘খ্রিস্টান কনফারেন্স অব এশিয়া’ এর উদ্যোগে ‘এশিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের ধর্ম ও অধিকারের স্বাধীনতা’ শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২০ সেপ্টেম্বর) চারদিনব্যাপী এই সম্মেলন সমাপ্ত হবে।

উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী ড. নাসিরউদ্দিন ওমর। তিনি বলেন, ‘আমরা ইন্দোনেশিয়ায় সর্ব ধর্মের সহাবস্থান নিশ্চিত করেছি। অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি এবং সকলের অধিকার নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান জাতি অঙ্গীকারবদ্ধ। এশিয়ার অন্য দেশসমূহের সরকার এবং নাগরিক সমাজকেও একই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। ধর্মীয় সংগঠন ও নেতাদের দায়িত্ব এ ক্ষেত্রে সবচেয়ে বেশি।’

সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, খ্রিস্টান কমিউনিটির পক্ষে রেভারেন্ড জন সাগর কর্মকার, হিন্দুদের পক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের (একাংশ) মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

ভিক্ষু সুনন্দপ্রিয় অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও সহনশীল-সম্প্রীতিময় আন্তঃধর্মীয় সংলাপের উপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের বৌদ্ধ সমাজের পক্ষ থেকে এশিয়ার অন্য ধর্মীয় জনগোষ্ঠীকে এশিয়াজুড়ে শান্তির অন্বেষণে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।

সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। তিনি শান্তিপূর্ণ আন্তঃধর্মীয় সহাবস্থান নিশ্চিতকরণে নিরন্তর প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করে বলেন, এ জন্য সরকার, সংসদ ও নাগরিক সমাজের সাথে ধর্মীয় নেতাদেরও সার্বক্ষণিক ভূমিকা রাখতে হবে।

আ্যডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর জন্য সংসদে উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে রেভারেন্ড জন সাগর কর্মকার অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে এশিয়ার জাতিসমূহের প্রতি আরো কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের উন্নয়নে অবদানসমূহ তুলে ধরেন।

ভারতের ম্যাথিউজ জর্জ চুনাকারার সভাপতিত্বে সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশ থেকে আন্তঃধর্মীয় নেতারা বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বৌদ্ধ ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১০

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১১

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১২

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৩

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৪

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৫

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৬

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৭

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৮

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৯

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

২০
X