স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সন্তানের ভরণপোষণ না দেওয়ায় জেলে ব্রাজিল ফুটবলার

ডগলাস কস্তা। ছবি : সংগৃহীত
ডগলাস কস্তা। ছবি : সংগৃহীত

বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, গ্রেমিও—ইউরোপের সেরা সব ক্লাবের হয়ে খেলেছেন তিনি। ছিলেন ব্রাজিল জাতীয় দলের নিয়মিত মুখ। সতীর্থ ছিলেন পাওলো দিবালা ও গনসালো হিগুয়াইনের মতো তারকার। কিন্তু আজকের ডগলাস কস্তার খবর আর ফুটবলীয় সাফল্যের নয়, বরং আইনি জটিলতা আর কেলেঙ্কারির।

ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রের ষষ্ঠ ফ্যামিলি কোর্টের আদেশে গ্রেফতার হয়েছেন ৩৫ বছর বয়সী এই উইঙ্গার। অভিযোগ, দীর্ঘদিন ধরে সন্তানের ভরণপোষণের টাকা পরিশোধ করেননি তিনি। প্রায় এক লাখ মার্কিন ডলার সমপরিমাণ দেনার দায়ে কস্তার বিরুদ্ধে ৩০ দিনের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। বিচারক সোনালি দা ক্রুজ জ্লুহানের স্বাক্ষরিত রায়ে আরও বলা হয়েছে, এই আদেশ দুই বছরের জন্য কার্যকর থাকবে।

অস্ট্রেলিয়ার সিডনি এফসি–তে খেলছিলেন কস্তা। তবে গ্রেফতারের পর ক্লাবটির সঙ্গে সম্পর্কও শেষ হয়েছে। বিদায়ী বার্তায় কস্তা বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ দেওয়ার জন্য সিডনি এফসিকে ধন্যবাদ। এই এক বছর ছিল দারুণ। ফিরতে না পারায় আমি দুঃখিত, তবে সিডনিতে কাটানো সময় আমার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে।’

ক্লাবটির কোচ উফুক তালায় বলেন, ‘গত কয়েক মাস ধরে আমরা ওকে সমস্যার সমাধানে সহযোগিতা করেছি। তবে শেষ পর্যন্ত দলের স্বার্থে এটাই সেরা সিদ্ধান্ত।’

ফুটবল ক্যারিয়ারে ডগলাস কস্তার ঝলক অস্বীকার করার উপায় নেই। বায়ার্ন মিউনিখ আর জুভেন্টাসের জার্সি গায়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তিনি খেলেছেন ২০০ ম্যাচ। করেছেন ২৫ গোল, করিয়েছেন ৫৫ গোল। ট্রফি ক্যাবিনেটে আছে ৩টি বুন্দেসলিগা, ৩টি সিরি আ, একটি করে ক্লাব বিশ্বকাপ আর দুটি ঘরোয়া কাপের শিরোপা।

কিন্তু মাঠের এই সাফল্যের ঝলক যেন ম্লান হয়ে গেল ব্যক্তিগত জীবনের সমস্যায়। সতীর্থদের সঙ্গে দুর্দান্ত মুহূর্তের স্মৃতি থাকলেও এখন আলোচনায় কস্তা শুধু একটাই কারণে—ভরণপোষণের টাকা না দেওয়ার দায়ে গ্রেফতার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X