ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রায়হান রাশেদের নতুন বই ‘মুসলিম লাইফস্টাইল’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রায় বাড়ছে জটিলতা। সম্পর্কের টানাপোড়েন, মানসিক চাপ, আচার-আচরণে অস্থিরতা—সব মিলিয়ে সমাজে তৈরি হচ্ছে অস্বস্তিকর পরিবেশ। অথচ সাড়ে চৌদ্দশ বছর আগেই এসবের সমাধানের দিকনির্দেশনা দিয়ে গেছেন রাসুলুল্লাহ (সা.)।

এই প্রেক্ষাপট সামনে রেখে প্রকাশ হয়েছে আলেম সাংবাদিক রায়হান রাশেদের নতুন বই ‘মুসলিম লাইফস্টাইল’। বইটি বের করেছে গার্ডিয়ান পাবলিকেশনস।

বইটিতে নবীজির (সা.) জীবন থেকে শিক্ষণীয় নানা বিষয় তুলে ধরা হয়েছে। মা-বাবা, স্ত্রী-সন্তান, আত্মীয়, প্রতিবেশী, বন্ধু বা সহকর্মীর সঙ্গে একজন মুসলমান কীভাবে আচরণ করবেন, তার বাস্তব উদাহরণ পাওয়া যাবে বইটিতে। বিশুদ্ধ হাদিস ও বাস্তব ঘটনাকে গল্পধর্মী আঙ্গিকে উপস্থাপন করেছেন লেখক। প্রতিটি অধ্যায়ের শেষে ছক আকারে উল্লেখ করা হয়েছে, রাসুলুল্লাহর (সা.) জীবন থেকে পাঠক কী শিখতে পারেন এবং জীবনে তা কীভাবে প্রয়োগ করা যায়।

১৮টি অধ্যায়ে সাজানো এই গ্রন্থকে লেখক জীবনগাইড হিসেবে দাঁড় করাতে চেয়েছেন। তার ভাষায়, বইটির পৃষ্ঠাজুড়ে দুনিয়া ও আখেরাতের মধ্যে সামঞ্জস্য রেখে চলার সহজ পথনির্দেশনা রয়েছে।

তিনি বলেন, মানুষের আচার-ব্যবহারের ক্ষেত্রে সময় যেসব সমস্যা ও সংকট আমাদের সামনে হাজির করছে, সেগুলো অতিক্রম করে যাওয়ার উপযোগী সংকলন ‘মুসলিম লাইফস্টাইল’। মানুষের সঙ্গে নবীজি (সা.)-এর আচার-ব্যবহার ও এ সংক্রান্ত দিকনির্দেশনার বিশুদ্ধ হাদিস এবং ঘটনা সামনে রেখে গল্পাকারে জীবনঘনিষ্ঠ বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে এ বইয়ে। একজন মুসলমান দুনিয়াদারি পূরণ করেও কীভাবে আখেরাতের সামানা পুরোপুরি গুছিয়ে নিয়ে জান্নাত হাসিল করতে পারেন, সে বিষয়েরও গাইডলাইন।

রায়হান রাশেদ আরও বলেন, বইটি আমাদের জীবনাচারকে সুন্দর, সুষম করার একটি গাইডবুক হিসেবে বিবেচিত হতে পারে, একই সঙ্গে বিপথগামী হওয়া থেকে হেফাজতের উপায়ও।

গ্রন্থটি সংগ্রহ করতে পারবেন আন্তর্জাতিক ইসলামী বইমেলা ২০২৫-এর ৭৭-৭৮ নম্বর স্টল থেকে। এ ছাড়া ঘরে বসে অনলাইন বুকশপ রকমারিসহ অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও অর্ডার করতে পারবেন।

একনজরে বই

বই : মুসলিম লাইফস্টাইল লেখক : রায়হান রাশেদ প্রকাশক : গার্ডিয়ান পাবলিকেশনস পৃষ্ঠা : ২৮০ মূল্য : ৩২০ টাকা

কালবেলা/এমএইচ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X