ইসলাম ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

২ জন মিলে জামাত করলে মুক্তাদি কোথায় দাঁড়াবেন? সঠিক নিয়ম জেনে নিন

২ জন মিলে জামাত করলে মুক্তাদি কোথায় দাঁড়াবেন? সঠিক নিয়ম জেনে নিন

প্রশ্ন : একদিন জোহরের সময় মসজিদে যেতে দেরি হওয়ায় আমরা দুজন সাথি মিলে কামরায় জামাত করি। আমি তার থেকে একটু পেছনে দাঁড়াই। কিন্তু তিনি আমাকে তার বরাবর দাঁড় করান এবং বলেন, এটাই মূল নিয়ম। একটু পিছিয়ে দাঁড়ানোর মাসআলা মূলত সাধারণ মানুষের জন্য, যাতে নামাজের মধ্যে ভুলক্রমে ইমামের থেকে এগিয়ে না যান। হুজুরের কাছে জানতে চাই, তার কথাটি কি ঠিক? দুজন মিলে জামাত করলে মুক্তাদি কোথায় দাঁড়াবেন? জানালে উপকৃত হবো।

-হাবীবুল্লাহ, মিরপুর, ঢাকা

উত্তর : দুজন মিলে জামাত করলে মুক্তাদি ইমামের বরাবর ডান পাশে দাঁড়াবেন, নাকি কিছুটা পিছিয়ে দাঁড়াবেন— এক্ষেত্রে ফকিহগণ থেকে দুই ধরনের বক্তব্য রয়েছে। কোনো কোনো ফকিহ বলেছেন, এক্ষেত্রে মুক্তাদি ইমামের ডান পাশে ঠিক বরাবর দাঁড়াবেন। অর্থাৎ মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের পায়ের গোড়ালি বরাবর থাকবে। আর কোনো কোনো ফকিহ বলেছেন, এক্ষেত্রে মুক্তাদি ইমামের ঠিক বরাবর না দাঁড়িয়ে তার পায়ের আঙুলের অগ্রভাগ ইমামের পায়ের গোড়ালি বরাবর রাখবেন। তবে ফকিহগণ শুধু সাধারণ মানুষের জন্য এ পদ্ধতির কথা বলেছেন— বিষয়টি এমন নয়; বরং এক্ষেত্রে সাধারণ মানুষ ও অন্যদের জন্য একই মাসআলা।

মূলত এক্ষেত্রে ফকিহগণ থেকে বক্তব্য দুটি। এ দুই বক্তব্যের যে কোনোটি অনুযায়ী আমল করা যেতে পারে। তবে মুক্তাদি ইমামের আগে বেড়ে গেলে মুক্তাদির নামাজ নষ্ট হয়ে যায়। তাই মুক্তাদির আগে বেড়ে যাওয়ার আশঙ্কা হলে ইমামের ঠিক বরাবর না দাঁড়িয়ে দ্বিতীয় বক্তব্য অনুযায়ী কিছুটা পিছিয়ে দাঁড়ানোই নিরাপদ।

সূত্র : আলমাবসূত, সারাখসী : ১/৪৩, আলমুহিতুল বুরহানি : ২/২০১, আলবাহরুর রায়েক : ১/৩৫২, ফাতাওয়া হিন্দিয়া : ১/৮৮-১০৩, ইলাউস সুনান : ৪/২৪৬

উৎস : আল কাউসার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X