ইসলাম ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কোরআন তেলাওয়াত চালিয়ে রেখে অন্য কাজ করলে কী হয়, জেনে নিন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বর্তমান যুগে প্রযুক্তির সহজলভ্যতার কারণে কোরআন তিলাওয়াত শোনা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। মোবাইল, কম্পিউটার বা সাউন্ড সিস্টেমে মানুষ সহজেই কোরআনের অডিও চালিয়ে রাখতে পারেন। তবে দেখা যায়, অনেকেই তেলাওয়াত চালিয়ে দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন— কেউ রান্নাঘরে যান, কেউ অফিসের কাজে মন দেন, আবার কেউ শুধুই ব্যাকগ্রাউন্ডে কিছু শোনার অভ্যাসে কোরআনের তেলাওয়াত চালিয়ে রাখেন। কিন্তু তেলাওয়াতের প্রতি মনোযোগ নেই, আয়াতগুলো শোনা বা অনুধাবনের কোনো উদ্দেশ্যও থাকে না। ফলে প্রশ্ন জাগে, ইসলামি শরিয়তের দৃষ্টিতে এমনভাবে কোরআন তেলাওয়াত চালিয়ে রেখে অন্য কাজে ব্যস্ত থাকা কি জায়েজ? এতে কোনো গোনাহের আশঙ্কা আছে কি?

এ বিষয়ে ইসলামি গবেষণা পত্রিকা মাসিক আল কাউসারের এক বিশ্লেষণে বলা হয়েছে, এ কাজটি ঠিক নয়। কোরআন তেলাওয়াত শোনা একটি স্বতন্ত্র আমল। আল কোরআনুল কারিমে আল্লাহ তায়ালা বলেছেন, ‘যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো এবং চুপ থাক, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয় (সুরা আরাফ : ২০৪)। যারা তেলাওয়াত ছেড়ে তা না শুনে অন্য কাজে লিপ্ত থাকেন, তারা কোরআনের এই হুকুমের খেলাফ কাজ করে থাকেন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও অন্যের থেকে তেলাওয়াত শুনতে পছন্দ করতেন। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন, আমাকে তেলাওয়াত করে শোনাও। বললাম, আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাব, কোরআন তো আপনার ওপরই নাজিল হয়েছে! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতে পছন্দ করি। আমি সুরা নিসা তেলাওয়াত করতে শুরু করলাম। যখন এই আয়াতে পৌঁছলাম, ‘যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে উপস্থিত করব তাদের বিরুদ্ধে সাক্ষীরূপে, তখন কী অবস্থা হবে?’ তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, থামো (হে আব্দুল্লাহ!)। আমি নবীজির দিকে তাকিয়ে দেখি তার দুগণ্ড বেয়ে অশ্রু ঝরছে। (বোখারি : ৪৫৮২)

উল্লিখিত আয়াত ও হাদিসের আলোকে ফুক্বাহায়ে কেরাম বলেন, আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে আর আপনি অন্যদিকে মনোযোগ দেবেন, তা হয় না। সুতরাং তেলাওয়াত যখন শুনবেন তো মনোযোগ দিয়েই শুনবেন। আর কাজ করার সময় যদি কিছু শুনতেই হয়, তাহলে গোনাহের কিছু না শুনে শরিয়তসম্মত গজল সংগীত শোনা যেতে পারে।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১০

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১১

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১২

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৩

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৪

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৫

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৬

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৭

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৮

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৯

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

২০
X