কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৭:৪৩ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের চাঁদ দেখা গেছে

ঈদের চাঁদ দেখা গেছে

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৯) জুন সন্ধ্যায় বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আব্দুল হামিদ জামাদ্দার।

সভা শেষে ধর্ম সচিব সাংবাদিকদের বলেন, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৯ জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

বৈঠক সূত্র জানায়, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, সোমবার দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। প্রথমে চাঁদ দেখার খবর আসে পাবনা থেকে। ইসলামিক ফাউন্ডেশন পাবনার উপ-পরিচালক জাতীয় চাঁদ দেখা কমিটিকে তা নিশ্চিত করেন। এ ছাড়া রাজবাড়ীতেও চাঁদা দেখার সংবাদ পাওয়া গেছে।

সৌদি আরবে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৮ জুন সেদেশে কোরবানির ঈদ উদযাপন হবে, তার আগের দিন হজ। বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ পালনে সৌদি আরব জড়ো হচ্ছেন। বাংলাদেশ থেকে এক লাখের বেশি মানুষ যাচ্ছেন হজ পালনে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়ে থাকে।

আগামী ২৯ জুন ঈদ হবে ধরে নিয়েই ২৮, ২৯ ও ৩০ জুন কোরবানি ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। তবে নির্বাহী আদেশে ২৭ জুন ছুটি ঘোষণা করায় ঈদের ছুটি বেড়েছে আরও এক দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেজর মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

১০

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

১১

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

১২

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

১৩

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

১৪

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

১৫

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

১৬

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

১৭

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১৮

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১৯

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

২০
X