কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বাথরুমে প্রবেশের দোয়া

বাথরুমে প্রবেশের দোয়া
বাথরুমে প্রবেশের দোয়া | ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রাকৃতিক প্রয়োজন তথা পায়খানা-প্রস্রাব সারতে টয়লেটে যেতে হয়। বিনা অসুবিধায় প্রয়োজন সম্পন্ন করার পর আল্লাহর কাছে শুকরিয়া ও ক্ষমা প্রার্থনা করতে দিকনির্দেশনা দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

ইসলাম মানবজীবনের প্রতিটি বিষয় বিশদভাবে শিক্ষা দিয়েছেন। তাই টয়লেটে প্রবেশের আগে ও পরে যাবতীয় অনিষ্ঠতা ও ক্ষতি থেকে বাঁচতে দোয়া পড়া সুন্নাতি আমল।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও এ দোয়াগুলোর আমল করতেন। হাদিসের গ্রন্থগুলোতে ইস্তেঞ্জা নিয়ে বিশদ বর্ণনা ও আলাদা আলাদা অধ্যায় রয়েছে।

আল্লাহর রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘আমি তোমাদের জন্য পিতার মতো। আমি তোমাদের সব কিছু শিক্ষা দিয়ে থাকি। তোমরা প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কেবলাকে সামনে বা পেছনে দিয়ে বসবে না।

ডান হাত দিয়ে শৌচকার্য সম্পাদন করবে না।’ তিনি তিনটি ঢিলা ব্যবহারের নির্দেশ দিতেন এবং গোবর ও হাড্ডি দ্বারা ঢিলা করা থেকে বারণ করতেন। -(আবু দাউদ, হাদিস : ০৭)

হাদিসে প্রস্রাব-পায়খানার নির্দিষ্ট আদব ও শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে এবং টয়লেটে প্রবেশের আগে ও পরে দোয়া পড়ার কথা বলা হয়েছে।

আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘নোংরা জায়গাগুলো বদজিন ও শয়তানদের থাকার জায়গা। অতএব তোমাদের মধ্যে কেউ যখন প্রসাব-পায়খানায় যায়, সে যেন এই দোয়া বলে-

اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবা-ইস।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ-জিন ও দুষ্ট নারী-জিনের অনিষ্ঠ থেকে। (বুখারি, হাদিস : ১৪২ )

অথবা যেন এই দোয়া বলে-

ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ

উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবা-ইস।

অর্থ : আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ! আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ-জিন ও দুষ্ট নারী-জিনের অনিষ্ঠ থেকে। (মুসান্নাফে ইবনে আবি শাইবাহ, হাদিস : ৫)

টয়লেট থেকে বাইরে আসার পর আরেকটি দোয়া পড়ার কথা বলা হয়েছে। দোয়াটি হলো—

الحمدُ للهِ الذي أَذْهَبَ عَنَّى الأَذَى وعَافَانِي

উচ্চারণ : আলহামদুলিল্লা হিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি

অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমার হতে কষ্টদায়ক বিষয়সমূহ দূর করেছেন এবং আমাকে নিস্তার দিয়েছেন। (আবু দাউদ, হাদিস : ৩০ : ইবনে মাজাহ, হাদিস : ৩০১)

আল্লাহ তাআলা সবাইকে হাদিসের দিকনির্দেশনা মেনে দোয়া পড়ার তাওফিক দান করুন। আমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১০

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১১

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১২

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৩

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৪

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৫

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৭

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৮

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

২০
X