কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফজিলতপূর্ণ কয়েকটি দোয়া ও আমল

ফজিলতপূর্ণ কয়েকটি দোয়া ও আমল
ফজিলতপূর্ণ কয়েকটি দোয়া ও আমল | কালবেলা গ্রাফিক্স

হাদিস ও কোরআনে অনেক দোয়া রয়েছে। প্রত্যেক দোয়া একজন মুসলমানের জন্য কার্যকর। দোয়া আপনার ইহকাল এবং পরকালের জন্য সহায়ক ভূমিকা রাখবে।

একজন মুমিন মুসলমান সবচেয়ে বেশি এ জিকির ও দোয়ায় মশগুল থাকে। নিচে বেশ কিছু দোয়া তুলে ধরা হলো-

হজরত জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, অতি উত্তম জিকির হলো-

لَا إِلَهَ إِلَّا اللهُ

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহ’।

অর্থ : ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।

আর অতি উত্তম দোয়া হলো-

اَلْحَمْدُ لِلَّهِ

‘আলহামদুলিল্লাহ’

অর্থ: সব প্রশংসা শুধু মহান আল্লাহর জন্য।’ (তিরমিজি, ইবনে মাজাহ)

দোয়াটি হলো— سبحان الله وبحمده

উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি।

অর্থ :

আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তাঁরই। কোনো কোনো আলেম দোয়াটির অর্থ এভাবে বর্ণনা করেছেন, আমি আল্লাহর প্রশংস ও পবিত্রতা ঘোষণা করছি।

আরেকটি হাদিসে আছে, ‘যে ব্যক্তি সকালে ঘুম থেকে জেগে উঠে ১০০ বার বলবে ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ এবং সন্ধ্যায় উপনীত হয়েও অনুরূপ বলবে, সৃষ্টিকুলের কেউ তার সমপরিমাণ মর্যাদা ও সাওয়াব অর্জন করতে পারবে না। (আবু দাউদ, হাদিস : ৫০৯১)

— سبحان الله العظيم وبحمده

উচ্চারণ : ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’।

অর্থ : আল্লাহ পবিত্র, মহান-শ্রেষ্ঠতর। সব প্রশংসা তারই।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ পড়া আমার কাছে সেসব বিষয়ের চেয়ে বেশি প্রিয়, যার ওপর সূর্য উদিত হয়েছে (দুনিয়া ও দুনিয়ার সব কিছু থেকে বেশি প্রিয়)। (মুসলিম, হাদিস : ৬৭৪০)

দোয়াটি سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر

উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।

অর্থ : আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান।

সাইয়্যেদুল ইসতিগফার

‘আল্লাহুম্মা আন্তা রব্বি, লা ইলাহা ইল্লা আন্তা; খলাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, আউজুবিকা মিন শাররি মা ছনাতু, আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়্যা, ওয়া আবুউ লাকা বিযাম্বি; ফাগফির লি, ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ-জুনুবা ইল্লা আন্তা।

অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই; আপনিই আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই গোলাম, আর আমি আছি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের ওপর আমার সাধ্যমতো; আমি আপনার কাছে পানাহ ও আশ্রয় চাই, আমার অনাসৃষ্টির অকল্যাণ এবং অপকার ও ক্ষতি থেকে।

আমি স্বীকার করছি, আমার প্রতি আপনার সব নিয়ামত, আরও স্বীকার করছি, আপনার সমীপে আমার সব অপরাধ; সুতরাং আমাকে ক্ষমা করে দিন, আর অবশ্যই আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই (বুখারি : ৬৩২৩ ও মুসলিম)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১০

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১১

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১২

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৩

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৪

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৬

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৭

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৮

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৯

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

২০
X