কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৩:৫৫ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আল্লাহর কাছে সাহায্য চাইলেন সারজিস

সারজিস আলম। ছবি : সংগৃহীত
সারজিস আলম। ছবি : সংগৃহীত

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে সবকিছু স্বাভাবিক করতে আল্লাহর কাছে সাহায্য চাইলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পোস্টে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘হে আল্লাহ, এই দুর্যোগে আপনার সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আপনি আমাদের সহায় হোন।’

এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) বন্যার্তদের সাহায্যে গণত্রাণ সংগ্রহ ও উদ্ধার কাজে অংশগ্রহণ করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি ইউনিট। দিনব্যাপী বন্যার্তদের সহযোগিতায় সারজিসকেও মাঠে দেখা গেছে।

বৃহস্পতিবার সার্বক্ষণিক বন্যার অবস্থা তুলে ধরে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বার্তা দিয়েছেন সারজিস। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীতে যারা রয়েছেন, আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে সবার আগে আমাদের ভাইবোনদের জীবন বাঁচান। আশ্রয়কেন্দ্রে নিয়ে আসুন প্লিজ।

এদিকে উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এর মধ্যে কুমিল্লায় ৪, কক্সবাজারে ৩, চট্টগ্রামে ২, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও ফেনিতে ১ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়াও চলমান এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৫ লাখ মানুষ এবং পানিবন্দি রয়েছে প্রায় ৯ লাখ মানুষ।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।

কামরুল হাসান বলেন, বন্যা পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হচ্ছে। এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭৩৯ মানুষ। বন্যাকবলিত এলাকাগুলোয় এখন পর্যন্ত ৩ কোটি ৫২ লাখ টাকা, ২০ হাজার ১৫০ টন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১০

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১১

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১২

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১৩

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৪

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১৫

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৬

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৮

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৯

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

২০
X