কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ছবি ইজতেমা মাঠের নয়

রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই। ছবি : সংগৃহীত
রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে বেশ কদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এর প্রেক্ষিতে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সংঘর্ষে একাধিক ব্যক্তি ইতোমধ্যে নিহত হয়েছেন।

এরই প্রেক্ষিতে বুধবার (১৮ ডিসেম্বর) অন্তত দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অগ্নিকাণ্ডের দৃশ্যছবি প্রচার করে দাবি করা হয়েছে এটি টঙ্গীর ইজতেমা মাঠের পাশে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার। তবে এটি সঠিক নয় বলে জানিয়েছে তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার।

বুধবার এক প্রতিবেদনে রিউমর স্ক্যানার জানায়, তাদের টিমের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত দৃশ্যটি টঙ্গীতে ইজতেমা মাঠের পাশে বাড়িঘরে অগ্নিসংযোগের দৃশ্যের নয় বরং গত জুনে রোহিঙ্গা ক্যাম্পের আগুনের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে এমডি রাব্বি খান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘আমাদের রাজশাহী’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ আগুন’ শীর্ষক ক্যাপশনে চলতি বছরের গত ২ জুলাইয়ে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়।

ওই ভিডিওটির সঙ্গে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়, যা নিশ্চিত করে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

এ ছাড়া মূলধারার গণমাধ্যম একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ‘রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আ/গু/ন; পুড়ে ছাই দুই শতাধিক ঘর’ শীর্ষক শিরোনামে চলতি বছরের গত ১ জুন প্রচারিত একটি ভিডিও সংবাদ প্রতিবেদন পাওয়া যায়।

সংবাদ প্রতিবেদনটিতে উক্ত আগুনের দৃশ্য দাবিতে প্রচারিত দৃশ্যের সঙ্গেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির আগুনের দৃশ্য ও পারিপার্শ্বিক অবস্থার সাদৃশ্য পাওয়া যায়। তা ছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের আগুনের দৃশ্য দাবিতে এমডি ইউ সুফ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে চলতি বছরের গত ২ জুনেও একটি ভিডিও প্রচার হতে দেখা যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়।

ভাইরাল এই ভিডিওতে যে অডিও ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের আগুন লাগার ঘটনার কোনো সম্পর্ক পায়নি রিউমর স্ক্যানার। প্রযুক্তির সাহায্যে ভিন্ন ঘটনার অডিও আলোচিত এই ভিডিওতে জুড়ে দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়।

উল্লেখ্য, ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় বসতবাড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে ওই বসতবাড়ির সাতটি টিনশেড কক্ষ পুড়ে গেছে। এদিকে গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটলেও উক্ত স্থানে কোনো অগ্নিকাণ্ডের খবর মেলেনি।

সংস্থাটি বলছে, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের আগুনের ঘটনার পুরোনো দৃশ্যকে টঙ্গীতে ইজতেমা মাঠের পাশে বাড়িঘরে অগ্নিসংযোগের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১,৮০০ শ্রমিক

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

১০

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১১

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১২

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৩

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১৪

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১৫

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

১৬

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

১৭

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১৮

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

১৯

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

২০
X