কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শেখ পরিবারের সদস্যদের ছবি সংবলিত মদের দোকানের সাইনবোর্ড, যা জানা গেল

‘সরকারি দেশি মদের দোকান’ লেখা ও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক সংবলিত একটি সাইনবোর্ড। ছবি : সংগৃহীত
‘সরকারি দেশি মদের দোকান’ লেখা ও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক সংবলিত একটি সাইনবোর্ড। ছবি : সংগৃহীত

সম্প্রতি, ‘সরকারি দেশি মদের দোকান’ লেখা ও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক সংবলিত একটি সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। সাইনবোর্ডটিতে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি রয়েছে। তবে সাইনবোর্ডের ছবিটি আসল নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি বলেছে, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবিসহ আওয়ামী লীগের দলীয় প্রতীক সংবলিত মদের দোকানের সাইনবোর্ডের ছবিটি আসল নয়। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তা নিয়ে একটি মদের দোকানের সাইনবোর্ডে তাদের ছবি ও আওয়ামী লীগের দলীয় প্রতীক যুক্ত করে আলোচিত ওই ছবিটি তৈরি করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, অনলাইন পোর্টাল জাগো নিউজ টোয়েন্টিফোরের ওয়েবসাইটে ২০২২ সালের ৯ মার্চ প্রকাশিত ‘ভাইরাল মদের দোকানের সেই সাইনবোর্ড নামালো প্রশাসন’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত ছবিটির কিছুটা মিল রয়েছে।

প্রতিবেদনের ছবি ও আলোচিত ছবি পর্যবেক্ষণ করে দেখা গেছে, আলোচিত ছবির মতো প্রতিবেদনের ছবির সাইনবোর্ডে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার অনুমোদিত’, ‘সরকারি দেশি মদের দোকান’, ‘নালিতাবাড়ী রোড, হালুয়াঘাট, ময়মনসিংহ’, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’, ‘স্বরাষ্ট্র মন্ত্রণলয়, ঢাকা, বাংলাদেশ’ এসব তথ্য রয়েছে। তবে, প্রতিবেদনের ছবির সাইনবোর্ডটিতে কারও ছবি বা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীকের ছবি নেই।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, ওই প্রতিবেদনে ব্যবহার করা ছবিতে থাকা সাইনবোর্ডটি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি অনুমোদিত দেশি মদের দোকানের। আসল সাইনবোর্ডের কোথাও কোনো ব্যক্তির ছবি না থাকলেও সাইনবোর্ডের ছবিটি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, পূর্বেও সাইনবোর্ডটির এই সম্পাদিত ছবিটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে রিউমর স্ক্যানার টিম ফ্যাক্টচেক প্রতিবেদন ও একাধিক কুইক ফ্যাক্ট প্রতিবেদন (১, ২) প্রকাশ করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X