কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১১:৪৫ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ভারতের বিমানবন্দরে গিয়েছেন কি?

শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সম্প্রতি ‘ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশেষ নিরাপত্তায় চোখ পরীক্ষার জন্য দিল্লি রাজস্থান বিমানবন্দরে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশত্যাগের পর এইটি তার দ্বিতীয় স্বাস্থ্য পরিক্ষা।’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, ভিডিওটি সম্প্রতি ভারতের কোনো বিমানবন্দরে চোখের পরীক্ষার জন্য শেখ হাসিনার আগমনের দৃশ্যের নয়, বরং এটি ২০১৯ সালে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় সফরে দিল্লিতে পৌঁছানোর দৃশ্য।

রিউমর স্ক্যানার জানায়, ‘India File ANI’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ৩ অক্টোবর প্রকাশিত ১ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওর ৪৯ সেকেন্ড থেকে শুরু হওয়া দৃশ্যের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল দেখা যায়। ভিডিওটির বর্ণনা অনুযায়ী, এটি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে পৌঁছানোর দৃশ্য।

এ ছাড়া ভারতীয় নিউজ চ্যানেল ‘ডব্লিউআইওএন’-এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ৫ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে একই দৃশ্য দেখা যায়। ভিডিওটির বর্ণনা অনুযায়ী, শেখ হাসিনা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চার দিনের সফরে ভারতে গিয়েছিলেন।

পরে ডয়চে ভেলেতে প্রকাশিত একই দিনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, শেখ হাসিনা চার দিনের ভারত সফরের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শীর্ষ পর্যায়ের অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক যোগাযোগব্যবস্থা উন্নত করা।

এ ছাড়া সম্প্রতি শেখ হাসিনার ভারতে চোখের চিকিৎসা করানো বা জনসমক্ষে আসার তথ্য নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায়নি। পাশাপাশি দিল্লিতে ‘রাজস্থান বিমানবন্দর’ নামে কোনো বিমানবন্দর নেই; কারণ রাজস্থান ভারতের একটি রাজ্যের নাম।

সুতরাং ২০১৯ সালের একটি ভিডিওকে সম্প্রতি ভারতের দিল্লির একটি বিমানবন্দরে চোখের পরীক্ষার জন্য শেখ হাসিনার পৌঁছানোর দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১০

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১১

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১২

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৩

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৪

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৫

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৬

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৭

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৮

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৯

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

২০
X