কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভুল করলে যৌক্তিক সমালোচনা করবেন, অনুরোধ হামীমের

শেখ তানভীর বারী হামিম। পুরোনো ছবি
শেখ তানভীর বারী হামিম। পুরোনো ছবি

ভুল করলে যৌক্তিক সমালোচনা করার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে লড়াই করা ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ৬ষ্ঠ শ্রেণিতে আমার ছাত্রদলে যুক্ত হওয়া। বেগম খালেদা জিয়ার জীবন থেকে আপসহীনতা ও সংগ্রাম এবং তারেক রহমানের জীবন থেকে বিনয় ও অন্তর্ভুক্তি মানসিকতাকে ধারণ করে ব্যক্তি ও রাজনৈতিক জীবনে প্রতিফলিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি অবিরাম।

তিনি আরও লেখেন, আপনাদের দোয়া ও সমর্থন আশা করি সবসময়। ভালো করলে যেমন অনুপ্রাণিত করবেন, ভুল করলে যৌক্তিক সমালোচনা করতেও ছাড়বেন না- এটাই অনুরোধ।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে ডাকসু নির্বাচনের ভোটের ফলাফল মেনে নিয়ে ফেসবুক পোস্ট দেন হামিম। জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম তার স্ট্যাটাসে লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন—এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন‍্য অপেক্ষমাণ। আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে।’

নিজের সেই স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘যা-ই হোক, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা— আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকব, আপনাদের পাশেই থাকব।’

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১০

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১১

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১২

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৩

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৪

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৫

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৭

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৮

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৯

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

২০
X