কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরের বিএনপি নেতা লাকুর মৃত্যুতে তারেক রহমানের শোক

বাঁ থেকে- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আনিছুর রহমান লাকু। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আনিছুর রহমান লাকু। ছবি : সংগৃহীত

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর মৃত্যুর খবরে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আউডিতে পোস্ট করে এ শোকবার্তা জানান তিনি।

তারেক রহমান তার পোস্টে লেখেন, ‘মরহুম আনিসুর রহমান লাকু ছিলেন বিএনপির একজন বলিষ্ঠ নেতা। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল হয়ে ছাত্রজীবন থেকে রাজনীতি শুরু করেন। রংপুর জেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। তার মতো একজন সজ্জন রাজনীতিবিদের পৃথিবী থেকে চিরবিদায় দলের জন্য অপূরণীয় ক্ষতি।’

তিনি লিখেন, ‘তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। আমি আনিসুর রহমান লাকুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

উল্লেখ্য, বুধবার সকাল ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আনিছুর রহমান লাকু। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য রংপুর জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানিয়ে ঢাকা থেকে ফিরছিলেন লাকু। রংপুরে ফেরার পথে বগুড়ার শেরপুরে এলে হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১০

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১১

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১২

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

১৩

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

১৫

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

১৬

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

১৮

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৯

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

২০
X