কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মিজানুর রহমান আজহারীকে ফেসবুকে তুলাধুনা

মিজানুর রহমান আল আজহারী। ছবি : সংগৃহীত
মিজানুর রহমান আল আজহারী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে দুই ভাগে বিভক্ত বিশ্বনেতারা। বিশেষ করে ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করছেন বিশ্বের মুসলিম নেতারা। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন নিয়ে বিতর্কিত টুইট করে তোপের মুখে পড়েছেন ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। একজন ইসলামী বক্তা হিসেবে তার এমন পোস্ট ভালোভাবে নেননি তার ভক্তরা। এ ঘটনায় তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

যদিও পরে নিজের ফেসবুক পেজে এ নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন আজহারি। তবে সেখানেও নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে খ্যাতনামা এই ইসলামী বক্তাকে। এ সময় অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন মিজানুর রহমান আল আজহারী। বলেন, প্রশ্নাতীতভাবে ফিলিস্তিন ইস্যু আমাদের হৃদয়ের ইস্যু, ইমানের ইস্যু। আমরণ আমরা হৃদয়ে আকসাকে ধারণ করে যাব ইনশাআল্লাহ।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি টুইট করেন মালয়েশিয়াপ্রবাসী জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আল আজহারী। সেখানে উভয় পক্ষের নিরীহ মানুষের বিরুদ্ধে সহিংসতার সমালোচনা করেন তিনি। আজহারীর এমন মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন অনেক সমর্থক। তারা ধরেই নেন, গেল ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনি যোদ্ধারা অপারেশন আল আকসা ফ্লাড নামের যে অভিযান পরিচালনা করেছিলেন, তার সমালোচনা করেছেন আজহারি। যা মেনে নিতে পারছেন না তার ভক্তরা। কারণ সরাসরি না বললেও মোটাদাগে আজহারির টুইটের অর্থ দাঁড়ায়, নিরপরাধ মানুষের জীবনকে হুমকিতে ফেলার জন্য ফিলিস্তিনিদের ওই হামলা দায়ী।

উভয় পক্ষের যে কোনো সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান আজহারি। একই সাথে অবিলম্বে ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির দাবিও জানান তিনি। মুসলমান ও ইহুদিদের শান্তিপূর্ণ সহাবস্থান তাদের উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি বলেও টুইটে উল্লেখ করেন এই ইসলামী বক্তা।

আজহারির টুইটের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন শুরু হয় সমালোচনায় ঝড়। ওই টুইটকে ইসরায়েলের মতবাদ প্রচারের ইঙ্গিত বলে গণ্য করেন সমালোচকরা। জনপ্রিয় এক লেখক প্রশ্ন তুলেছেন, ‘আজহারি সাহেব কি মাদখালিজমের দীক্ষা নিয়েছেন? নাকি ইসরায়েলি লবির কাছে আত্মসমর্পণ করেছেন?’ ফেসবুকে আরেকজন লেখেন, একজন ব্যক্তির ভেতরকার সত্যিকার চরিত্র বা ব্যক্তিত্ব কোনো না কোনো সময়ে প্রকাশিত হবেই। অপর একজন ফেসবুকে লেখেন, আজহারীর উত্থান ধর্ম-ব্যবসায়ী হিসেবে। কেউ কেউ আবার তাকে সুবিধাবাদী বলেও মন্তব্য করেন।

এদিকে, এক্সে সমালোচনার মুখে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন মিজানুর রহমান আজহারী। সেখানে তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি কখনো টুইটার চালান না। তিনি শুধু তার ভেরিফাইড ফেসবুক পেজ চালান। বিতর্কিত ওই টুইটকে মিসলিডিং দাবি করে সেটি ডিলিট করতে বলেন তিনি। এ সময় অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন মিজানুর রহমান আল আজহারী।

তবে এই ব্যাখ্যারও সমালোচনা করতে দেখা গেছে নেটিজেনদের। এমন ভুল আর যাতে না হয, সেজন্য ইসলামী এই বক্তাকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন কেউ কেউ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছের ডালে ঝুলছিল চাকরিচ্যুত সেনাসদস্যের মরদেহ

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে গেছে

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ-সান মারিনো ম্যাচ

ভিক্ষুকের ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডারকে পুলিশে দিলেন বিএনপি নেতারা

ফুটবলের ওপারে

বাংলাদেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, আক্রান্ত অধিকাংশ সমকামী

থেমে নেই ইসরায়েলি বাহিনী, লেবাননে আবারও হামলা

খেলতে পারবেন না নেইমার

১০

মার্কিন প্রতিনিধি পরিষদ / ইউক্রেন সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস

১১

নওগাঁয় এনসিপির দুই নেতাকে শোকজ

১২

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

১৩

দৌলতদিয়া ফেরিঘাটে যেভাবে পড়ে গেল বাস

১৪

শুক্রবার কমলো স্বর্ণের দাম, বিশ্ববাজারে আশঙ্কার কারণ কী

১৫

দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাসের সর্বশেষ পরিস্থিতি

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

১৭

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

১৮

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

১৯

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

২০
X