কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পারিবারিক দ্বন্দ্ব নিয়ে আপন ভাইকে বোনের হুমকি

মুর্শিদা আক্তার মলি। ছবি : সংগৃহীত
মুর্শিদা আক্তার মলি। ছবি : সংগৃহীত

পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে আপন বড় ভাইকে হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বোন মুর্শিদা আক্তার মলি। এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভাই হাজী আব্দুল ওহাব ওরফে হালীম।

ভুক্তভোগী ভাইয়ের অভিযোগ, ফেসবুকে হুমকি দেওয়ার পাশাপাশি তার বোন মিথ্যা অভিযোগে থানায় জিডি করেছেন। এছাড়াও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বরাবর মিথ্যা অভিযোগ করেছেন।

এ বিষয়ে হাজী আব্দুল ওহাব অভিযোগ করে বলেন, আমাদের বাড়ি কদমতলি এলাকায়। এখানে পারিবারিক একটি জমি বিক্রি করাকে কেন্দ্র করে বোনের সঙ্গে আমাদের দ্বন্দ্ব শুরু। নিজেদের মধ্যে জমি বিক্রি না করে বাইরের একজন লোকের কাছে জমি বিক্রি করে আমার বোন। এ নিয়ে প্রতিবাদ জানালে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। এরপর আমার বোনের কাছে আমি কিছু টাকা পেতাম। সেগুলো তার কাছে ফেরত চাইলে আমাকে হুমকি দেওয়া শুরু করে। আমাকে নিয়ে ডিবিপ্রধানের হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়।

তিনি আরও বলেন, হঠাৎ এক দিন শুনতে পারি কদমতলি থানায় আমার নামে জিডি করা হয়েছে। আমাকে থানা থেকে ফোন দিয়ে যেতে বলা হয়। আমি গিয়ে থানায় বিষয়টি জানাই। এরপরও থানা থেকে আবারও আমাকে ফোন দেওয়া হয় আমি যেন আমার স্ত্রীকে নিয়ে থানায় যাই। কিন্তু আমি স্ত্রীকে নিয়ে থানায় যেতে অস্বীকার করি। এভাবে আমাকে বারবার হয়রানি করা হচ্ছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মুর্শিদা আক্তার মলি। তিনি বলেন, আমার কাছে আমার ভাই কোনো টাকা পায় না। বরং আমি তাদের বিভিন্ন সময় টাকা দিয়ে সাহায্য করেছি। আমাকে আমার ভাই বিভিন্নভাবে হয়রানি করেছে এজন্য আমি থানায় জিডি করেছি। আর আমি ডিবি এবং র‍্যাবের কাছে অভিযোগ দেইনি। আমি তাদের কাছে গিয়েছিলাম বিষয়টি যেন মীমাংসা করে দেওয়া হয় সেজন্য। আমি কোনো ঝামেলা চাই না। কার কাছে কি দেনা পাওনা আছে সেটা শান্তিপূর্ণভাবে শেষ হোক সেটাই চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X