কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বইমেলায় শান্তনু মজুমদারের ‘গণতন্ত্র-ঘাটতি বিশ্ব, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ’

শান্তনু মজুমদারের ‘গণতন্ত্র-ঘাটতি বিশ্ব, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ’। ছবি : সৌজন্য
শান্তনু মজুমদারের ‘গণতন্ত্র-ঘাটতি বিশ্ব, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ’। ছবি : সৌজন্য

বইমেলায় পাওয়া যাচ্ছে শান্তনু মজুমদারের ‘গণতন্ত্র-ঘাটতি বিশ্ব, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ’ গ্রন্থটি। বিশ্ব, দক্ষিণ এশিয়াসহ বাংলাদেশ রাষ্ট্র ও রাজনীতিতে গত এক দশকে সংঘটিত পরিবর্তনগুলোর কিছু চিত্র এই গ্রন্থে অন্তর্ভুক্ত লেখাগুলোতে খুঁজে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন লেখক। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়: ২০২১ সালে এবং প্রকাশ করে - সময় প্রকাশন। এবারের বইমেলায় সময় প্রকাশনের স্টলে পাওয়া যাবে গ্রন্থটি।

গ্রন্থটির মোড়কে বলা হয়েছে, এই বইয়ের লেখাগুলো স্পষ্টত পক্ষপাতমূলক। নব্য উদারনীতিবাদী পুঁজিবাদ, ধর্মীয় উগ্রবাদ, কট্টর জাতীয়তাবাদ, প্রকাশ্য বা প্রচ্ছন্ন বর্ণবাদের বিপরীতে উদারনীতিক গণতন্ত্র, ধর্ম ও রাজনীতির বিচ্ছেদ, বহুত্ববাদ এবং মানুষে-মানুষে সম্প্রীতির মতো চিন্তাগুলোর প্রতি পক্ষপাত রয়েছে এই বইয়ের লেখাগুলোতে।

গ্রন্থটির মোড়কে আরও বলা হয়েছে, হা-হুতাশ, আস্ফালন, খেদোক্তি, অনুমেয় “আমরা” বনাম “ওরা” নির্ভর লেখার পরিবর্তে, তথ্য-উপাত্ত সঙ্গী করে পরিস্থিতি ব্যাখ্যা-বিশ্লেষণের একটি ঝোঁক পাঠকরা হয়তো লক্ষ করবেন লেখাগুলোতে।

‘গণতন্ত্র-ঘাটতি বিশ্ব, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ’ গ্রন্থটির লেখক শান্তনু মজুমদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। এই বিভাগ থেকেই স্নাতক (সম্মান) ও এমএসএস। পরে লন্ডন বিশ্ববিদ্যালয়ে স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে এমএসসি এবং ইনস্টিটিউট অব কমনওয়েলথ স্টাডিজ থেকে পিএইচডি সম্পন্ন করেন। তার গবেষণার আগ্রহের বিষয়ের মধ্যে কয়েকটি হচ্ছে- গণতন্ত্র-ঘাটতি, রাষ্ট্র ও সুশীল সমাজ সম্পর্ক, রাজনৈতিক ধর্মনিরপেক্ষতা, আইডেনটিটি পলিটিক্স, ডিজিটাল ডিজইনফরমেশন এবং দক্ষিণ এশিয়া। এ ছাড়া তিনি গার্মেন্টস খাতের শ্রমিক অধিকার ও গ্রাউন্ড ওয়াটার গভর্ন্যান্স বিষয়ে আগ্রহী। শান্তনু মজুমদার এক সময় কয়েকটি গল্প লিখেছিলেন। সামনের দিনগুলোতে সাহিত্যচর্চায় বেশি করে সময় দেওয়ার ইচ্ছা রয়েছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X