স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০২:২৭ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

তাসকিনের গোলকধাঁধায় বন্দি গুরবাজ

১৬ দিনের ব্যবধানে গুরবাজকে পাঁচবার আউট করেন তাসকিন। ছবি : সংগৃহীত
১৬ দিনের ব্যবধানে গুরবাজকে পাঁচবার আউট করেন তাসকিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদের বোলিংয়ে বারবার অসহায় আত্মসমর্পণ করছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। গতকাল রাতেও জিম আফ্রো টি-১০ প্রতিযোগিতায় বাংলাদেশ পেসারের বলে আউট হয়েছেন এই আফগান ওপেনার।

জিম্বাবুয়েতে চলমান জিম আফ্রো টি-১০ প্রতিযোগিতায় দুবার এবং বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে গুরাবাজকে তিনবার সাজঘরে পাঠান তাসকিন। এই নিয়ে গত ১৬ দিনের ব্যবধানে পঞ্চমবার আফগান মারকুটে ওপেনারকে আউট করলেন বাংলাদেশি পেসার।

চলতি মাসের ১১ জুলাই তৃতীয় ওয়ানডে ম্যাচে তাসকিনের বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন গুরবাজ। এরপর বাকি দুই টি-টোয়েন্টিতেও আফগান ব্যাটারকে ফেরান তাসকিন। জিম আফ্রো টি-১০ প্রতিযোগিতায় আরও দুবার বাংলাদেশেরে পেসারের বলে আউট হন গুরবাজ।

শুধু গতকালই আউট হওয়ার আগে বুলাওয়েও ব্রেভসের বিপক্ষে ১৮ বলে ৪৫ রানের টর্নেডো ইনিংস খেলেন আফগান ওপেনার। বাকি চার ম্যাচে শুরুতেই গুরবাজকে ফিরিয়েছেন তাকসিন। বিশেষ কোনো ডেলিভারিতে গুরবাজকে আউট করেনি তাসকিন। নিজের বোলিং ক্যারিশমা দিয়ে আফগান ব্যাটারকে বারবার বোকা বানিয়েছেন এই পেসার। কখনও স্লোয়ার আবার কখনও বাউন্সার দিয়ে গুরবাজের উইকেট নিয়েছেন তাসকিন।

গতকাল জিম আফ্রো টি-১০ প্রতিযোগিতায় গুরবাজের ৪৫ রানের ইনিংসেও ৩ রানে হেরেছে কেপটাউন। তাসকিনের বুলাওয়েও ব্রেভসের ১২৫ রানের জবাবে ১২২ রানে গুটিয়ে যায় গুরবাজের কেপটাউন। ২ ওভারে ২৫ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন তাসকিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১০

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১১

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১২

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১৩

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৪

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৫

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৬

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৭

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৮

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৯

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

২০
X