স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ১১:৩৬ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

‘এই থার্ড ক্লাস নির্বাচক কমিটির লজ্জা থাকা দরকার’

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই খেলতে নামবে পাকিস্তান। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। গত ২৮ বছরে দ্বিতীয়বার এমন ঘটনার মুখোমুখি হতে যাচ্ছে দেশটির ক্রিকেট। এতে অসন্তুষ্ট পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অনেকে।

দলের নির্বাচকসহ ওয়াকার ইউনিসের কড়া সমালোচনা করেন দেশটির সাবেক পেসার তানভির আহমেদ। সফররত বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলাতে প্রথম টেস্টের স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয় স্পিনার কামরান গুলাম ও আবরার আহমেদকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমন অদ্ভুত সিদ্ধান্তের জন্য দেশটির কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসকে দায়ী করেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ওয়াকার ইউনিস এবং নির্বাচকরা আবরার আহমেদ এবং কামরান গুলামকে বাংলাদেশ টেস্ট থেকে সরিয়ে নিয়েছে। বাকি যা আছে তা হলো, ওয়াকার ইউনিস পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করবেন।’

পাকিস্তান জাতীয় দলের বর্তমান নির্বাচক কমিটির কড়া সমালোচনা করে তিনি আরও লিখেছেন, ‘এই থার্ড ক্লাস নির্বাচক কমিটির কিছু লজ্জা থাকা দরকার যে, তারা আবরার আহমেদ এবং কামরান গুলামকে বাদ দিয়েছে। ওয়াকার ইউনিস এখন কোথায় যে নিজেকে কিংবদন্তি হিসেবে উপস্থাপন করে? তারা কীভাবে বাদ পড়ে?’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভি, নিজের পরামর্শক ওয়াকার ইউনিসকে নিয়োগ দেন। একই সঙ্গে জাতীয় দল নির্বাচনে বড় ভূমিকাও রাখছেন তিনি। এই জায়গাতেই ওয়াকারের প্রতি ক্ষোভ তানভিরের।

এর আগে ১৯৯৫ সালে শুধু পেসারদের নিয়ে টেস্ট একাদশ সাজিয়ে ছিল পাকিস্তান। এরপর ২০১৯ সালে রাওয়ালপিন্ডিতে স্পিনারদের বাদ দিয়ে শুধু পেসারদের নিয়ে টেস্ট খেলে আজহার আলির নেতৃত্বাধীন পাকিস্তান শিবির।

বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। এ জন্য পাকিস্তান স্কোয়াডে রাখা হয়েছে ছয় পেসারকে। তারা হচ্ছে নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, মির হামজা, আমের জামাল, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ। এ ছয়জনের মধ্যে চারজনের প্রথম টেস্টের একাদশ থাকা নিশ্চত।

তবে এদের মধ্যে কে কে বাংলাদেশের বিপক্ষে একাদশে থাকবেন তা জানা যাবে ২১ আগস্ট ম্যাচের দিন সকালে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

১০

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

১১

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

১২

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

১৩

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

১৪

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

১৫

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

১৬

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১৭

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১৮

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১৯

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

২০
X