ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৬:৪৬ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শান্তদের বিপক্ষে পেসবান্ধব একাদশে আস্থা পাকিস্তানের

অনুশীলনে পাকিস্তানের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
অনুশীলনে পাকিস্তানের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

পাকিস্তান-বাংলাদেশের রাওয়ালপিন্ডি টেস্টের উইকেট কেমন হতে পারে? এ প্রশ্নের উত্তর মিলবে পাকিস্তানের স্কোয়াডের পরিবর্তনের দিকে তাকালেই। পুরো পেসবান্ধব একাদশ নিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিকরা।

দলে থাকা একমাত্র স্বীকৃত স্পিনার আবরার আহমেদকে পাঠানো হয়েছে ‘এ’ দলের সঙ্গে। এতে ধারণা করা হচ্ছে চার বিশেষজ্ঞ পেসার নিয়ে একাদশ গড়তে পারে পাকিস্তান।

রাওয়ালপিন্ডি টেস্টের স্কোয়াডে ছিলেন আবরার। তবে নির্বাচকদের মনে হয়েছে এ টেস্টের একাদশে সুযোগ পাবেন না তিনি। কাজে তাকে বেঞ্চে বসিয়ে রাখার চেয়ে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলানোকেই বেশি প্রাধান্য দিলেন তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রাওয়ালপিন্ডি টেস্টে পেসনির্ভর আক্রমণভাগ মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।

এ সময়ে আবরারকে জাতীয় দলের বেঞ্চে না রেখে ম্যাচ–অনুশীলনের জন্য ‘এ’ দলে পাঠানো হচ্ছে। অবশ্য করাচি টেস্টের একাদশে যে আবরার থাকছেন, সে সম্ভাবনা বিবৃতির পরের অংশে পাওয়া যাচ্ছে।

পিসিবি জানিয়েছে, এ দলের সঙ্গে থাকলে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতির সুযোগ পাবেন আবরার। আগামী ৩০ আগস্ট থেকে সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে।

আবরার চলে যাওয়াতে প্রথম টেস্টে পাকিস্তানের পেস আক্রমণে দেখা যেতে পারে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহদের তোপ। এ দুজনের সঙ্গে আছেন মির হামজা, মোহাম্মদ আলী, আমের জামাল ও খুররম শেহজাদ।

অলরাউন্ডার আগা সালমানই দলে একমাত্র অফ স্পিনার। যদিও তিনি বিশেষজ্ঞ স্পিনার নয়, তবে স্পিনের জন্য আগা সালমানই কোচ জেসন গিলেস্পির আস্থা হতে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ 

সামার ২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানালো সাউথইস্ট ইউনিভার্সিটি

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্পাইডারম্যানের সঙ্গে মেসির জুটি, নেটদুনিয়ায় ঝড়

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

চীনে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন রাশিয়ার সেনারা, গোপন নথি ফাঁস

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা

ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানে এক মঞ্চে সরকারি ও বিরোধী দল

জুলাইতে আসছে ১১ কার্গো এলএনজি

নৌপরিবহন প্রতিমন্ত্রী / দৌলতদিয়া ঘাটে বাঁশের ব্যবহার অনিয়ম নয়, নকশার অংশ

১০

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় প্রাণ দিলেন স্বামী

১১

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

১২

গাঙ্গুয়ার সাত বছরের লড়াই

১৩

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

১৪

ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা হলো, জানলেন প্রধানমন্ত্রী

১৫

পোড়া মবিলের চুলা বিক্রি ও ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

১৬

আগামী চার বছর নিরাপদ ব্রাজিলের যে বিশ্বরেকর্ড

১৭

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

১৮

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় যোগ দেবেন ৯০ দেশের প্রতিনিধি

১৯

বৃহত্তম ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলার অনুমোদন

২০
X