স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৬:২৬ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ সরায় হতাশ হলেও প্রস্তুতি অব্যাহত থাকবে নিগারদের

নারী ক্রিকেটাররা হতাশ বলে জানালেন হাবিবুল বাশার। ছবি : সংগৃহীত
নারী ক্রিকেটাররা হতাশ বলে জানালেন হাবিবুল বাশার। ছবি : সংগৃহীত

আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার কারণে বাংলাদেশকে হারাতে হয়েছে আয়োজক দেশ হওয়ার সম্মান। তাই নিগার-রাবেয়াদের আর ঘরের মাটতে বিশ্বকাপে নামার স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না।

ঘরের মাটিতে বিশ্বকাপের স্বপ্ন পূরণ না হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ বাংলাদেশের নারীরা। তবে হতাশা থাকলেও তারা তাদের প্রস্তুতি পুরোদমে চালু রেখেছে বলেও জানিয়েছে বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক এই বিষয়টি তুলে ধরেন। বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়ার কারণে নিগাররা হতাশ হলেও তিনি আশ্বস্ত করেছেন, দলের প্রস্তুতিতে এর তেমন প্রভাব পড়ছে না।

হাবিবুল জানান, ‘বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আমরা খুবই সিরিয়াস ছিলাম এবং সেই পরিকল্পনাতেই এখনও কাজ করেছি। মেয়েরা নিয়মিত অনুশীলনে ছিল, কোচিং স্টাফ এবং স্থানীয় কোচরাও তাদের সহায়তা করছে।’

এদিকে আগামী ২৪ আগস্ট থেকে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে নারীদের জাতীয় ক্রিকেট লিগ শুরু হবে, যা ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আট দলের এই টুর্নামেন্টটি মূলত বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। এরপর আগামী ৫ সেপ্টেম্বর জাতীয় দলের 'এ' দল শ্রীলঙ্কা সফরে যাবে, যেখানে পাঁচটি টি-টোয়েন্টি এবং দুটি ওয়ানডে ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।

হাবিবুল রাজশাহীতে নারী ক্রিকেট লিগ সম্পর্কে বলেন, ‘রাজশাহীর উইকেট যথেষ্ট ভালো এবং সেখানে বৃষ্টির পরিমাণও কম, যা আমাদের অনুকূল পরিস্থিতিতে খেলার সুযোগ করে দেবে। আমরা চাই, মেয়েরা স্পোর্টিং উইকেটে খেলার অভিজ্ঞতা অর্জন করুক, যাতে তারা বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।’

যদিও নিজেদের দেশে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় মেয়েরা হতাশ, হাবিবুলের মতে, তারা তাদের প্রস্তুতির পথে অটল থাকবে। ‘আমাদের পরিকল্পনা যাদের নিয়ে বিশ্বকাপের জন্য হবে, তাদের নিয়েই 'এ' দল সাজানো হবে,’ তিনি মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১০

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১১

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১২

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৩

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৪

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৫

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৬

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৭

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৮

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৯

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

২০
X