ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১১:৫৯ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

শুরু টাইগারদের ‘বিশ্বকাপ’ প্রস্তুতি

মিরপুরে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প। ছবি : সংগৃহীত
মিরপুরে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প। ছবি : সংগৃহীত

৩২ জন ক্রিকেটার নিয়ে আজ সোমাবর থেকে মূলত শুরু হয়েছে এশিয়া কাপ ক্রিকেটের প্রস্তুতি। কিন্তু এশিয়া কাপের দলে যারা ডাক পাবেন, পারফরম্যান্সের ভিত্তিতে তারাই জায়গা পাবেন আসছে ওয়ানডে বিশ্বকাপে দলে। কাজেই বলার অপেক্ষায় রাখে না, এই ক্যাম্প দিয়ে শুরু হলো টাইগারদের বিশ্বকাপের প্রস্তুতি।

যদিও ক্যাম্পের শুরুতে পাওয়া যাচ্ছে না অধিনায়ক তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন কুমার দাসসহ বেশ কয়েকজন ক্রিকেটার। চিকিৎসা শেষে লন্ডন থেকে আজ (সোমবার) দেশে ফেরার কথা তামিমের। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে জানা যাবে করে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ। এরপর অক্টোবরে হবে ওয়ানডে বিশ্বকাপ। অর্থাৎ আগস্ট, নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত টানা খেলার মধ্যে থাকতে হবে সাকিব-লিটনদের। গুঞ্জন ছিল প্রাথমিক দলে থাকবেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ এই ক্রিকেটারকে রাখা হয়েছে ৩২ সদস্যের প্রাথমিক দলে। তিন দিনের ক্যাম্প শেষে হবে ফিটনেস পরীক্ষা। আর সেখান থেকে কয়েকজন কমিয়ে ৮ আগস্ট শুরু হবে এশিয়া কাপের স্কিল ট্রেনিং।

২১ বা ২২ জন নিয়ে শুরু হওয়া স্কিল ট্রেনিং থেকে বেছে নেওয়া হবে ১৫ জনের স্কোয়াড। তবে যারা এই প্রাথমিক ২১ জনে দলে জায়গা পাবেন তারা সবাই সুযোগ পাবেন এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের স্কোয়াডে। আজ (সোমবার) থেকে শুরু হওয়া ফিটনেস ক্যাম্পে নেই জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। লঙ্কা প্রিমিয়ার লীগে (এলপিএল) খেলতে শ্রীলঙ্কা আছেন সাকিব, তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লীগের কারণে পাওয়া যাচ্ছে না লিটন, আফিফ হোসেনকেও।

আগামী ৬ আগস্ট টুর্নামেন্টে শেষ হওয়ার পর স্কিল ক্যাম্পে যোগ দেবেন তারা। এদিকে জিম আফ্রো টি-টেন লিগ শেষ সবেমাত্র দেশে ফিরেছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। শুরু থেকেই ফিটনেস ক্যাম্পে যোগ দেবেন এই দুজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১০

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

১১

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

১২

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১৩

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১৪

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১৫

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১৭

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৮

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৯

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০
X