স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রশিদের নতুন মাইলফলক

২০০ উইকেট শিকারের পর আদিল রশিদকে সতীর্থদের অভিনন্দন। ছবি : সংগৃহীত
২০০ উইকেট শিকারের পর আদিল রশিদকে সতীর্থদের অভিনন্দন। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক নজির গড়লেন আদিল রশিদ। ইংল্যান্ডের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। সব মিলিয়ে ইংল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে কীর্তি গড়লেন এ লেগ স্পিনার।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন রশিদ। তার ২০০তম শিকার হন গ্লেন ম্যাক্সওয়েল। ১৩৭তম ম্যাচে মাইলফলক স্পর্শ করলেন ডানহাতি এ লেগ স্পিনার। ইংল্যান্ডের প্রথম এবং বিশ্বের ১২তম স্পিনার হিসেবে এ কীর্তি গড়লেন তিনি।

এর আগে ইংল্যান্ডের সাবেক দুই পেসার ড্যারেন গফ ও জেমস অ্যান্ডারসন এ কৃতিত্ব গড়েছিলেন। স্পিনারদের মধ্যে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে উইকেটের মালিক মুরালিধরন। শ্রীলঙ্কার সাবেক এ স্পিনারের শিকার ৫৩৪ উইকেট।

তবে রশিদের এই মাইলফলক ছোঁয়ার দিনে ইংল্যান্ডের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ৪৪.৪ ওভারে ২৭০ রানে অলআউট হয় অজিরা। অ্যালেক্স ক্যারি করেন সর্বোচ্চ ৭৪ রান। এ ছাড়া মিচেল মার্শ করেন ৬০ রান।

জবাবে ৪০.২ ওভারে ২০২ রানে অলআউট হয় ইংল্যান্ড। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ রান জেমি স্মিথের ৪৯। ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১০

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১১

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১২

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৩

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৪

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৫

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৬

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৭

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৮

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৯

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

২০
X