ক্রীড়া প্রতিবেদক, কানপুর থেকে
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৫ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে না থেকেও আছেন সাকিব!

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

তাহলে কি ভারতের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না!—প্রশ্নটা শুনেই সাকিব আল হাসান হাসতে হাসতে বললেন, ‘আমার মনে হয় আমি শেষ ম্যাচ খেলে ফেলেছি বিশ্বকাপে।’ অর্থাৎ কানপুর টেস্ট খেলেই ফিরে যাচ্ছেন সাকিব। আগামী ৬ অক্টোবর থেকে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি সিরিজে আর দেখা যাবে না অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। ভবিষ্যতেও কি আর দেখা যেতে পারে?

কানপুরে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে সেসব নিয়েই কথা বলেছেন সাকিব। এ সময় টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ার কথা বলেন সাকিব। প্রাসঙ্গিক না হলেও টি-টোয়েন্টি ঘিরেও নিজের পরিকল্পনা জানিয়ে দেন তিনি।

সাকিব বলেন, ‘টি-টোয়েন্টি নিয়েও আমাদের কথা হয়েছে। নির্বাচক, প্রেসিডেন্ট সবার সঙ্গে আমি কথা বলেছি। আমার কাছে মনে হয়, এটাই সঠিক সময় যে টি-টোয়েন্টি থেকেও আমি মুভ অন করি। আপাতত সামনে যে সিরিজগুলো আছে, কিছু নতুন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হোক।’

অবশ্য আপাতত টি-টোয়েন্টি নিয়ে ভাবনা না থাকলেও ফেরার একটা ইঙ্গিত দিয়ে রাখলেন ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার, ‘একই সময় আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাই, ওখানে ভালো করতে থাকি; ৬ মাস এক বছর পর যদি কখনো মনে করে বিসিবি যে, না টি-টোয়েন্টিতে আমার অবদান রাখার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি। তখন আমরা সিদ্ধান্ত নিতে পারি। তবে এই সময় আমি নিজেকে টি-টোয়েন্টিতে দেখছি না। আপনারা বলতেই পারেন, দুটা সংস্করণে আমি আমার শেষটা দেখছি।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হানিট্রাপ চক্রের দুই তরুণীসহ আটক ৪

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস

জলাবদ্ধতা নিরসনে নগরের ৮০০ নালা পরিষ্কারে নামছে চসিক

ব্যবসায়ীর কানে কামড়, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বিশ্লেষণ / ইরানের যে কৌশলে কেবল দক্ষিণাঞ্চলেই সীমিত যুক্তরাষ্ট্রের হামলা

মার্টিনেজের ১০ ‘নোংরা কৌশল’ নিয়ে ‘দ্য সান’-এর তালিকা প্রকাশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে যারা 

দেশের মানুষ এখন পুরো ‘সিস্টেমের’ পরিবর্তন চায়: এনসিপি 

চাঁদ দেখা গেছে, জানা গেল কবে আখেরি চাহার সোম্বা

১০

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকা অনুদান চট্টগ্রাম চেম্বারের

১১

শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান ও ৯ সদস্য

১২

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

১৩

তিন জেলায় বাবা-ছেলেসহ বজ্রপাতে ৫ জনের মৃত্যু

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

শক্তি বাড়াচ্ছে লঘুচাপ, ৫ দিনের আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ

১৬

প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে : প্রধানমন্ত্রী

১৭

দায়ের কোপে পিতার মৃত্যু, ছেলে আটক

১৮

পিরোজপুরে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

১৯

ইরানের হামলায় আরেক ভারতীয় নাবিক নিহত

২০
X