স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কোহলিদের কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নতুন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ছবি : সংগৃহীত
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নতুন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ছবি : সংগৃহীত

চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ডিরেক্টর ছিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার। সেই ফ্লাওয়ারকেই বিরাট কোহলিদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)।

শুক্রবার (৪ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষ। প্রধান কোচ সঞ্জয় বাঙ্গারের স্থলাভিষিক্ত হবেন সাবেক এই ইংল্যান্ড কোচ।

আইপিএলে প্রতি বছর শক্তিশালী দল গড়লেও এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি আরসিবি। তাই শিরোপা জিততে বেশ আগে থেকেই আগামী মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কোহলিরা। আসন্ন মৌসুমের আগে কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন এনেছে আরসিবি।

রয়েল চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ টিম ডিরেক্টর মাইক হেসন এবং প্রধান কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে মেয়াদ বাড়াবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে। তবে ফ্লাওয়ারের সঙ্গে আরসিবির দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে মেন্টর হিসেবে দেখা যেতে পারে।

বেঙ্গালুরুর তে আসার আগে টানা দুই মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে কাজ করেছেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক। আইপিএলের নবীনতম দলটিকে দুইবারই প্লে-অফে তোলেন অ্যান্ডি। রাহুলদের ডিরেক্টর হওয়ার আগে প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বর্ষীয়ান ফ্লাওয়ারের।

আন্তর্জাতিক ক্রিকেট কোচিংয়ে সফল কোচারদের একজন অ্যান্ডি ফ্লাওয়ার। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংলিশ দলের প্রধান কোচ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। তার কোচিংয়ে ২০১০-১১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড। এ ছাড়া ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব আছে ফ্লাওয়ারের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

১০

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১১

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১২

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১৩

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৪

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৫

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৬

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৯

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

২০
X