স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে সাকিবকে খেলাতে মুখিয়ে রংপুর

বিপিএলে সাকিবকে খেলাতে মুখিয়ে রংপুর

দেশে রাষ্ট্রীয় ক্ষমতার পটপরিবর্তনের পর প্রশ্ন উঠেছে সাকিব আল হাসানের রাজনৈতিক পরিচয় নিয়ে। এ কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নাও খেলা হতে পারে তার। যদিও এই সিরিজ দিয়ে শেষ করতে চেয়েছিলেন নিজের টেস্ট ক্যারিয়ার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত মৌসুমে রংপুর রাইডার্সে খেলেন সাকিব। তবে আসছে বিপিএলের নতুন আসরে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এদিকে বাজতে শুরু করেছে বিপিএলের নতুন আসরের দামামা।

দলগুলোর মাঠের প্রস্তুতি শুরু না হলেও টেবিলের কাজ এগিয়ে রাখছে দলগুলো। নতুন মালিকানা নির্ধারণ, ফ্র্যাঞ্চাইজি মনোনয়নের কাজও প্রায় শেষ। এ সব নিয়ে শনিবার (৫ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেন ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্মকর্তারাও।

বিপিএলে সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। গণমাধ্যমের মুখোমুখি হবে শাহনিয়ান তামিম বলেন, ‘সাকিবের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ডাউট আছে তার এভেইলেবেলেটি নিয়ে। এটা আমার হাতে নাই। নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কি না, এখানে আসলে একটা বড় ছবি পাওয়া যাবে যে হয়তো পরে বিপিএল খেলতে আসবে। উনার অবস্থার ওপর নির্ভর করবে রাখতে পারব, নাকি না।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবেও চিনি না বা ব্যক্তিগত জীবনে কী করেন বা কী ব্যবসা করেন এটা আমার আইডিয়া নাই। ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুঁত দেখতে চাই, এটা সম্ভব না।’

তিনি আরও জানান, ইচ্ছে করলে সাকিব তার দলে যোগ দিতে পারেন, ‘ক্রিকেটের ম্যানেজমেন্ট বলেন, ফ্যান বলেন আমি নিশ্চিত, বাংলাদেশের মানুষ চায় সাকিব বিপিএল খেলুক। এটা আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক; সাকিব আল হাসান সবসময় সম্পদ।’

অনেক কথার ভিড়ে, রংপুরের শাহনিয়ান তানিমের সোজা-সাপটা কথা নীতিগতভাবে ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে রাখতে চান তিনি। মুখিয়ে আছেন দেশের অন্যতম সেরা তারকাকে মাঠে ফেরাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের সামনে এবার মিসর

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

১০

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

১১

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

১২

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

১৩

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

১৫

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

১৬

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১৭

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১৮

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

১৯

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

২০
X