মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

বিপিএল লোগো। ছবি : সংগৃহীত
বিপিএল লোগো। ছবি : সংগৃহীত

অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের চূড়ান্ত সূচি। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিসিবি আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করে। এবারের বিপিএল শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর এবং চলবে দেড় মাস ধরে, যা শেষ হবে ৭ ফেব্রুয়ারি ২০২৫।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে সাতটি দল— ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আশাবাদী, আগের আসরগুলোর তুলনায় আরও উন্নতমানের বিপিএল উপহার দিতে পারবে এবারের আয়োজন।

টিকিট ও গ্যালারি ব্যবস্থাপনায় নতুনত্ব

এবারের বিপিএলে টিকেট ব্যবস্থা সম্পূর্ণভাবে ডিজিটাল করা হয়েছে। পাশাপাশি, দর্শকদের সুবিধার্থে গ্যালারিতে বিনামূল্যে পানির ব্যবস্থা থাকবে এবং স্টেডিয়াম পরিষ্কার রাখতে থাকবে বিশেষ কর্মসূচি। এ ছাড়া শুরু থেকেই থাকবে ডিআরএস প্রযুক্তি, উন্নতমানের সম্প্রচার ব্যবস্থা, বিদেশি আম্পায়ার ও জনপ্রিয় ধারাভাষ্যকারদের অংশগ্রহণ।

ভেন্যু ও ম্যাচ সূচি

ঢাকায় শুরু হবে বিপিএলের প্রথম পর্ব, যেখানে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে প্রথম ৮টি ম্যাচ। এরপর টুর্নামেন্ট স্থানান্তরিত হবে সিলেটে, যেখানে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত হবে মোট ১২টি ম্যাচ। ১৬ জানুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলবে পরবর্তী ১২টি ম্যাচ। এরপর বিপিএল আবার ঢাকায় ফিরে আসবে এবং ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।

কোয়ালিফায়ার ও ফাইনাল

৩ ফেব্রুয়ারি দুপুরে এলিমেনেটর আর একই দিন রাতে হবে প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি, এক দিনের বিরতি শেষে। ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ফাইনাল, যা দিয়ে শেষ হবে এই উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টের ১১তম আসর।

দিন ও রাতের ম্যাচ সময়সূচি

বিপিএলে দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর ১:৩০টায় এবং শেষ হবে বিকেল ৪:৫০টায়। তবে শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়, আর রাতে ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়। রাতের অন্যান্য ম্যাচগুলো সন্ধ্যা ৬:৩০টায় শুরু হয়ে চলবে রাত ৯:৫০ পর্যন্ত।

এই আয়োজন দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন উত্তেজনা নিয়ে আসবে বলে আশা করছে বিসিবি, যারা বিপিএলকে আরও আকর্ষণীয় করতে বহুমুখী উদ্যোগ নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X