স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাডিলেড টেস্টে তর্কাতর্কির জেরে সিরাজের জরিমানা, হেডকে তিরস্কার

হেড ও সিরাজের মধ্যে আলোচিত সেই মুহূর্ত। ছবি : সংগৃহীত
হেড ও সিরাজের মধ্যে আলোচিত সেই মুহূর্ত। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তর্কাতর্কির ঘটনায় মোহাম্মদ সিরাজকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর ট্র্যাভিস হেডকে তিরস্কারের পাশাপাশি দুই খেলোয়াড়ের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮২তম ওভারে। সিরাজ হেডকে আউট করার পর অ্যানিমেটেড সেলিব্রেশন করে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করেন। এতে ট্র্যাভিস হেড ক্ষুব্ধ হয়ে পাল্টা মন্তব্য করেন। ঘটনাটি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মাঠের আম্পায়াররা সিরাজের সঙ্গে কথা বলেন।

আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, সিরাজ আইসিসির আচরণবিধির ২.৫ নম্বর ধারা লঙ্ঘন করেছেন, যা ‘ব্যাটারকে আউট করার পর এমন ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণকে নিষিদ্ধ করে, যা প্রতিপক্ষকে উস্কে দিতে পারে।’ অন্যদিকে, ট্র্যাভিস হেড আইসিসির ২.১৩ নম্বর ধারা লঙ্ঘন করেছেন, যা ‘আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার বা ম্যাচ রেফারিকে অপমানজনক মন্তব্য বা আচরণ’ নিষিদ্ধ করে।

অভিযোগগুলো করেন মাঠের আম্পায়ার ক্রিস গ্যাফানি এবং রিচার্ড ইলিংওয়ার্থ, তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটলবোরো এবং চতুর্থ আম্পায়ার ফিলিপ গিলেসপি।

টেস্টে ১৪০ রান করা হেড ম্যাচ শেষে জানান, তিনি মজা করে সিরাজকে বলেছিলেন ‘ওয়েল বোল্ড,’ কিন্তু সিরাজ তখন তাকে ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করেন। সিরাজের দাবি ছিল ভিন্ন। তিনি বলেন, হেডই তাকে প্রথমে অপমান করেন এবং মিডিয়ায় তার বক্তব্য ‘মিথ্যা।’

তবে দুজনই তাদের দোষ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ঘটনার পর দ্বিতীয় ইনিংসে সিরাজ ব্যাট করতে নামলে হেডকে শর্ট লেগে ফিল্ডিং করতে দেখা যায়। তখন দুজনের মধ্যে শান্তভাবে কথাও হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X