স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি?

চ্যাম্পিয়ন্স ট্রফির দল প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফির দল প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। ছবি : সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে ১২ জানুয়ারির মধ্যে স্কোয়াড জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সময়সীমার শেষ দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের স্কোয়াড জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে স্কোয়াড নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা। তামিম ইকবালের ফেরার গুঞ্জন থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার বিদায়ের কারণে এই টুর্নামেন্টে তার খেলার সম্ভাবনা নেই। এদিকে, সাকিব আল হাসানের অংশগ্রহণ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

বিসিবি সূত্রে জানা যায়, সাকিবের খেলা এখন পুরোপুরি বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিসিবির এক নির্বাচক জানান যেহেতু সাকিব দেশে নেই তাই তার সঙ্গে আলোচনা করা সম্ভব নয় তাই বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছে নির্বাচক কমিটি। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্কোয়াড জমা দেওয়ার প্রসঙ্গে বিসিবির সেই নির্বাচক মারফত জানা যায় রোববার (১২ জানুয়ারি আইসিসিতে স্কোয়াড পাঠাবে বিসিবি। তবে সেটি গণমাধ্যমে প্রকাশ করা হবে না। স্কোয়াড জমা দেওয়ার পরও পরিবর্তনের সুযোগ থাকায় এই সিদ্ধান্ত।

এছাড়া আরো জানা যায় প্রাথমিক স্কোয়াড প্রায় চূড়ান্ত তবে চূড়ান্ত ঘোষণার আগে কিছু বিষয়ে পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের জন্য বড় একটি মঞ্চ। তাই দলের স্কোয়াড নিয়ে এই উত্তেজনা ও অনিশ্চয়তা স্বাভাবিক। সবার চোখ এখন বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X