স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১০:৫৪ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটনের না থাকার গুঞ্জন

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড নিয়ে ক্রিকেট মহলে চলছে নানা আলোচনা। তামিম ইকবাল অবসর নেওয়ায় এবং সাকিব আল হাসান নিষেধাজ্ঞার কারণে দলে না থাকার বিষয়টি নিশ্চিত। তবে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আরেক পরিচিত মুখ, লিটন দাস।

বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হারাচ্ছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। সম্প্রতি সাদা বলের ক্রিকেটে ছন্দ হারিয়ে নিজেকে খুঁজছেন লিটন। ওপেনিংয়ে তার জায়গায় চিন্তা করা হচ্ছে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনকে। অর্থাৎ লিটনকে না রাখার পক্ষে মত দিচ্ছে একপক্ষ। আবার অভিজ্ঞতার জন্যই লিটনকে চাচ্ছে আরেকটি পক্ষ। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিমের সঙ্গে তৃতীয় ওপেনার কে হতে যাচ্ছেন, সেটাই এখন দেখার বিষয়।

অবশ্য লিটন দলে জায়গা পেয়েছেন কি না তা জানা যাবে আর কিছুক্ষনের মধ্যেই রোববার (১২ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা হওয়ার কথা। পারভেজ ইমন, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৯ রান করেছিলেন, এবার বড় মঞ্চে খেলার সুযোগ পেতে চলেছেন বলেই আপাতত মনে হচ্ছে।

সম্ভাব্য স্কোয়াড

তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ।

উল্লেখ্য, স্কোয়াড জমা দেওয়ার পরও চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে দল পরিবর্তনের সুযোগ রয়েছে। তরুণ পারভেজ ইমনের অন্তর্ভুক্তি দলকে কতটা শক্তিশালী করবে তা সময়ই বলে দেবে। তবে লিটন দাসের বাদ পড়া নিয়ে সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

দলের চূড়ান্ত তালিকা ঘোষণার অপেক্ষায় এখন সবাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X