স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে জিতে চট্টগ্রামেও ভালো করার প্রত্যাশা জিম্বাবুয়ে অধিনায়কের

ক্রেইগ আরভিন। ছবি : সংগৃহীত
ক্রেইগ আরভিন। ছবি : সংগৃহীত

সিলেট টেস্টে ৩ উইকেটের জয় দিয়ে টেস্ট সিরিজে এগিয়ে গেছে জিম্বাবুয়ে। লড়াকু এক ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে সফরকারীদের শিবিরে বইছে আত্মবিশ্বাসের হাওয়া। এমন জয়ে উচ্ছ্বসিত জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন, চোখ রাখছেন চট্টগ্রাম টেস্টেও জয় তুলে নেওয়ার দিকে।

চার দিনের টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ১৯১ রান, যার জবাবে জিম্বাবুয়ে তুলে নেয় ২৭৩ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ২৫৫ রান, ফলে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রানের। উদ্বোধনী জুটিতে ৯৫ রান তুলে ভালো শুরু করে সফরকারীরা, কিন্তু এরপর মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের স্পিনে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। তবুও শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরভিন বলেন, ‘টেস্ট জয় সবসময়ই গুরুত্বপূর্ণ। সব দলই চায় এমন জয়। আমরা এখন চট্টগ্রামে যাচ্ছি এবং সেখানেও ভালো খেলার জন্য মনোযোগী থাকবো।’

বাংলাদেশের মাটিতে জয় পাওয়া যে বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে, সেটাও জানিয়েছেন তিনি, ‘এখানে এসে টেস্ট জেতা মানেই আত্মবিশ্বাস বেড়ে যাওয়া। চট্টগ্রামেও আমরা সেভাবেই প্রস্তুতি নেব। মাইন্ডসেটই এখানে বড় ভূমিকা রাখবে।’

সিলেটের উইকেট নিয়ে এই অভিজ্ঞতাসম্পন্ন ব্যাটার বলেন, ‘আমরা উইকেটটা নিয়ে মোটামুটি আন্দাজ করেছিলাম। ইতিহাস অনুযায়ী, এখানে কিছুটা ঘাস থাকে। শ্রীলঙ্কার বিপক্ষেও এমনটা হয়েছিল। তাই পেসাররাই এখানে বড় ভূমিকা রাখবে ধরে নিয়েই আমরা প্রস্তুতি নিয়েছিলাম।’

আইসিসির নজরে আসার প্রসঙ্গেও আশাবাদী আরভিন, ‘এই ধরনের জয় আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের অবস্থানকে দৃঢ় করবে। বেশি ম্যাচ খেললে উন্নতির সুযোগও বাড়ে। বড় দলের বিপক্ষে খেলতে চাই, যেন নিজেদের আরও গড়তে পারি।’

দুই ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-০ তে এগিয়ে জিম্বাবুয়ে। বাকি আর একটি ম্যাচ চট্টগ্রামে। সেই ম্যাচেই সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি করেছে সফরকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

বাজেট ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’, এ কারণেই ‘না’ ভোট: বিরোধী দলের মুখপাত্র

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১০

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১১

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

১২

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ

১৩

এমবাপ্পে: বঁদির গলির ছেলে যে বিশ্বকাপের পুরো পাঁচ লক্ষ ডলার দিয়ে দিল প্রতিবন্ধী শিশুদের

১৪

বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছোট ভাই

১৫

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

১৬

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

১৭

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

১৮

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

১৯

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

২০
X