ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশবাসীর কাছে দোয়া চাইলেন তাসকিন

তাসকিন আহমেদ । ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ । ছবি : সংগৃহীত

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য কী জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ দলের কোচ ও অধিনায়কের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। দলীয় লক্ষ্যের কথা বলতে গিয়ে শনিবার সংবাদ সম্মেলনে বেশ সাবধানী ছিলেন বাংলাদেশ কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান। তবে টাইগার পেসার তাসকিন আহমেদের কথায় কোনো সাবধানী ভাব থাকল না। আজ শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এই ফাস্ট বোলার সরাসরিই বললেন, ফাইনালে খেলতে চায় বাংলাদেশ।

সেই স্বপ্ন-সম্ভাবনায় অবশ্য খানিকটা শঙ্কার ছোঁয়া লাগছে সহঅধিনায়ক ও ওপেনার লিটন কুমার দাসের অসুস্থতায়। রোববার দুপুর ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। তবে জ্বরের কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কায় রওনা দিতে পারেনি এই ওপেনার।

এশিয়া কাপ অভিযানের আগে শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে কোচ ও অধিনায়ক দুজনই বলেন, দলের প্রথম লক্ষ্য গ্রুপপর্ব উতরানো। এই চ্যালেঞ্জ জেতাও যে সহজ হবে না, দুজনই মনে করিয়ে দেন তা। তবে গ্রুপপর্ব উতরাতে পারলে ‘অনেক দূর’ যাবেন বলে বিশ্বাসের কথা জানান সাকিব। সেই দূরত্বটা ফাইনাল বলে বিশ্বাস তাসকিনের।

আজ (রোববার) দুপুরে দেশ ছাড়ার আগে মুহূর্তে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাসকিন আহমেদ। টাইগার এই পেসার জানালেন এশিয়া কাপে দলের মূল লক্ষ্যের কথা।

শুরুতে যেমনটা বলছিলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশাআল্লাহ্‌। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। তবে আসল লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলা। সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।’

এর আগে সব মিলিয়ে ৩ বার এশিয়া কাপের ফাইনাল খেললেও কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। অন্য আসরের থেকে এবারের দল এবং ফরম্যাট ওয়ানডে থাকায় তাসকিনের বিশ্বাস, খেলোয়াড়রা তাদের সেরাটা দিলে চ্যাম্পিয়ন হওয়া অস্বাভাবিক নয়।

তাসকিন বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।’

আজ কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে বাংলাদেশ দল। আগামী ৩১ আগস্ট ক্যান্ডির পাল্লেকেলে মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপপর্ব পার হতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

১০

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

১১

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

১২

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

১৩

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১৪

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

১৫

সুমাইয়ার কান্না থামাবে কে? 

১৬

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

১৭

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

১৯

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

২০
X