স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার দল ঘোষণা, পাচ্ছে না হাসারাঙ্গাকে

এশিয়া কাপে থাকছেন না  হাসারাঙ্গা। ছবি : সংগৃহীত
এশিয়া কাপে থাকছেন না হাসারাঙ্গা। ছবি : সংগৃহীত

এশিয়ার ক্রিকেটে শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ শুরু হচ্ছে আগামীকাল বুুধবার। পাকিস্তান-শ্রীলঙ্কা মিলে হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন লংকানরা। শিরোপা ধরে রাখার মিশনে দল ঘোষণা করেছে লংকান ক্রিকেট বোর্ড। তবে একসময় দল সাজানোই কঠিন কাজ হয়ে পড়েছিল তাদের জন্য।

একের পর এক ক্রিকেটারের ইনজুরিতে বেশ বিপাকে পড়েছিল এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। অবশেষে দুর্বল বোলিং আক্রমণ নিয়েই টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে নিজেদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল তারা।

লংকান ব্যাটার আভিষ্কা ফার্নান্দো করোনা আক্রান্ত হয়ে আগেই ছিটকে গিয়েছিলেন। ইনজুরির কারণে দলের সবচেয়ে বড় তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও পাচ্ছে না টুর্নামেন্টের সহ-আয়োজক দেশটি। এ ছাড়া ছিটকে গেছেন তারকা পেসার দুশমান্থ চামিরা, লাহিরু মাধুশঙ্কা ও লাহিরু কুমারা।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) এবার দুর্দান্ত পারফর্ম করেন হাসারাঙ্গা। দলকে শিরোপা জেতানোর পাশাপাশি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারী ছিলেন এই বোলিং অলরাউন্ডার। তাই এশিয়া কাপে লঙ্কানদের তুরুপের তাস হতে পারতেন। কিন্তু এলপিএলে ঊরুর চোটে পড়ে এশিয়া কাপে অনিশ্চিত হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত খেলাই হচ্ছে না তার।

দাসুন শানাকার নেতৃত্বে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। লঙ্কান বোলিং বিভাগের বড় দুই শক্তির জায়গা ছিলেন দুশমান্থ চামিরা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। চামিরা, লাহিরু ও মাদুশঙ্কা ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দিতে হবে কাসুন রাজিথা, প্রমোদ মাদুশান ও মাথিশা পাথিরানাকে। হাসারাঙ্গার জায়গায় শ্রীলঙ্কা বাহাতি স্পিনার দুনিথ ওয়েল্লালাগেকে দলে নিয়েছে।

এদিকে, কুশাল পেরেরা চোটে থাকায় প্রথম দিকে তাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করা হবে, এমনটা ভাবা হয়েছিল। যদিও শেষ মুহূর্তে বিকল্প অপশন না থাকায় দলে রাখা হয়েছে অভিজ্ঞ এই ব্যাটারকে।

শ্রীলঙ্কা স্কোয়াড : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাভিক্রমা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা, কসুন রাজিথা, দুশন হেমন্থ, বিনুরা ফার্নান্দো, প্রমোদ মাদুশান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১০

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১১

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১২

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৩

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৪

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৫

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১৬

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৭

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৮

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৯

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

২০
X