স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৭:২৯ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দায়িত্ব নিয়ে যা বললেন নতুন বিসিবি সভাপতি বুলবুল

বোর্ড পরিচালকদের সাথে নতুন সভাপতি বুলবুল। ছবি : সংগৃহীত
বোর্ড পরিচালকদের সাথে নতুন সভাপতি বুলবুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার অনুষ্ঠিত বোর্ড সভায় পরিচালকদের ভোটে নির্বাচিত হন তিনি।

দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, ‘আমি যেন একটা কুইক টি-২০ ইনিংস খেলতে এসেছি। এমন একটি ইনিংস খেলতে চাই, যা সবাই মনে রাখবে।’

তবে তিনি তিন মাসের সীমিত মেয়াদের কথা খণ্ডন করে বলেন, 'আমি নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট সময়ের জন্য আসিনি।'

আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বুলবুল। তার কথায় ইঙ্গিত, এই সময়টুকুতে দ্রুত কিছু ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই মাঠে নামছেন তিনি।

সাবেক এই অধিনায়ক আরও বলেন, 'টেস্ট চলে পাঁচ দিন, ওয়ানডে সাত ঘণ্টা। আমি চাই ছোট্ট অথচ প্রভাববিস্তারকারী এক টি-২০ ইনিংস খেলতে।'

বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন সংকট ও পরিবর্তনের সময় এমন একজন অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্বের বোর্ড নেতৃত্ব নেওয়া ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন আশার বার্তা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X