স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন অধিনায়ক মিরাজকে শান্তর সহায়তার আশ্বাস

মেহেদী হাসান মিরাজ (বাঁয়ে) ও নাজমুল হোসেন শান্ত (ডানে)। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ (বাঁয়ে) ও নাজমুল হোসেন শান্ত (ডানে)। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে এক নতুন অধ্যায় শুরু করেছেন মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার বিসিবির এক ঘোষণায় নাজমুল হোসেন শান্তর জায়গায় নতুনভাবে ওয়ানডে দলের হাল ধরেন অলরাউন্ডার মিরাজ। যদিও নেতৃত্বে রদবদল হলেও ড্রেসিংরুমে কোনো বিভাজন তৈরি হবে না বলে জানালেন সদ্য দায়িত্বপ্রাপ্ত এই অধিনায়ক।

শুক্রবার (১৩ জুন) মিরপুরে সংবাদ সম্মেলনে মিরাজ স্পষ্ট করে জানিয়ে দিলেন—নেতৃত্ব বদল নিয়ে দলের ভেতরে কোনো সংকট নেই, বরং শান্ত নিজে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

‘আমার কাছে মনে হয় ড্রেসিংরুমে কোনো প্রভাব পড়বে না। দিনশেষে আমরা দেশের জন্য খেলি,’ বলেন মিরাজ। ‘শান্ত যখন অধিনায়ক ছিল, আমি তাকে যথাসাধ্য সাহায্য করেছি। এখন আমি দায়িত্বে, আশা করি শান্তও আমাকে সাহায্য করবে।’

মিরাজ আরও জানান, শান্তর সঙ্গে তার ইতিবাচক কথোপকথন হয়েছে, ‘ও আমাকে বলেছে—আমরা একসঙ্গে বাংলাদেশের জন্য কাজ করব। বাংলাদেশকে আমরা ভালো জায়গায় দেখতে চাই।’

এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, কেন এই পরিবর্তন জরুরি মনে হয়েছে বোর্ডের কাছে। তার ভাষায়, ‘মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াকু মানসিকতা ও মাঠে উজ্জীবিত উপস্থিতিই তাকে অধিনায়ক হিসেবে বিবেচনায় আনে। আমরা বিশ্বাস করি, তার পরিপক্ক নেতৃত্ব বাংলাদেশকে ওয়ানডেতে এগিয়ে নেবে।’

এই নতুন দায়িত্বের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট আবারও তিন ফরম্যাটে তিন ভিন্ন নেতার অধীনে এগিয়ে চলেছে। টেস্টে নেতৃত্বে আছেন শান্ত, টি-টোয়েন্টির দায়িত্ব লিটন দাসের কাঁধে, আর ওয়ানডে অধিনায়ক এখন মিরাজ।

অধিনায়কত্ব হারিয়ে শান্ত যদিও কিছুটা আড়ালে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন নেতার প্রতি নিজের শুভকামনা জানাতে ভুল করেননি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শান্ত লিখেছেন, ‘নতুন পথচলায় তোমার জন্য শুভকামনা, মেহেদী মিরাজ।’

এ যেন বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব বদলের এক বন্ধুত্বপূর্ণ উদাহরণ, যেখানে প্রতিযোগিতার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সম্মিলিতভাবে দেশের জন্য ভালো কিছু করার মানসিকতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X