স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৫:১৫ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াইটওয়াশের মিশনে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ ক্রিকেট দল। পুরোনো ছবি
বাংলাদেশ ক্রিকেট দল। পুরোনো ছবি

ঘরের মাঠে পাকিস্তানকে টানা দুই ম্যাচে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ এরই মধ্যে নিশ্চিত করেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে এখানেই থেমে থাকতে নারাজ টাইগাররা। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে জয় পেলে প্রথমবারের মতো পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার ইতিহাস গড়বে বাংলাদেশ।

আজকের (২৪ জুলাই) ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। একদিকে বাংলাদেশের সামনে ঐতিহাসিক অর্জনের সুযোগ, অন্যদিকে পাকিস্তানের লক্ষ্য সিরিজে অন্তত একটি জয় তুলে আত্মমর্যাদা রক্ষা করা।

এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে উঠে আসবে। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২০ এবং অবস্থান ১০ নম্বরে। সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেলে টাইগারদের পয়েন্ট দাঁড়াবে ২২৩, যা ৯ নম্বরে থাকা আফগানিস্তানের সমান। ভগ্নাংশের হিসাবে এগিয়ে থাকলে আফগানদের টপকে যাবে বাংলাদেশ।

অন্যদিকে, হোয়াইটওয়াশ হলে পাকিস্তানের রেটিং কমবে ৪ পয়েন্ট। তবে এতে তারা এখনো শীর্ষ আটের মধ্যেই থাকবে। যদি পাকিস্তান শেষ ম্যাচে জয় পায়, তাহলে দুই দলের র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হবে না—বাংলাদেশ থাকবে ১০ নম্বরে, পাকিস্তান ৮ নম্বরে।

সিরিজ নিশ্চিত হলেও শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্য সামনে রেখে কিছু কৌশলগত পরিবর্তন আনতে পারে বাংলাদেশ দল। ওপেনার নাঈম শেখের পরিবর্তে তরুণ তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে একাদশে। পাশাপাশি পেস আক্রমণে ফেরানো হতে পারে তাসকিন আহমেদকে, যিনি দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:

ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১০

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১১

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১২

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৩

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৪

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৫

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৬

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৭

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৮

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৯

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

২০
X