স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৬:০৪ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, চোখ হোয়াইটওয়াশের ইতিহাসে

টসের দৃশ্য। পুরোনো ছবি
টসের দৃশ্য। পুরোনো ছবি

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ অধিনায়ক লিটন দাস টস জিতে বলেন, ‘পিচের আচরণ অনুযায়ী লক্ষ্য তাড়া করাই ভালো হবে। আমরা শুরু থেকেই আক্রমণাত্মক থাকতে চাই।’ পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাও বলেন, ‘শেষ ম্যাচটা জিতে সম্মান রক্ষা করাই এখন আমাদের লক্ষ্য।’

বাংলাদেশ আজকের ম্যাচে বেশ কিছু পরিবর্তন এনেছে। দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন, দলে সুযোগ পেয়েছেন নাঈম শেখ ও নাসুম আহমেদও।

বাংলাদেশের একাদশ:

লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

পাকিস্তানের একাদশ:

সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হাসান নওয়াজ, সালমান আলী আঘা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়েল।

হেড-টু-হেড পরিসংখ্যান

দুই দল এখন পর্যন্ত ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১৯ ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। বাংলাদেশ জিতেছে মাত্র ৫ বার। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে পালাবদলের আভাস স্পষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X