শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৭:৫৩ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বড় সংগ্রহ

পাকিস্তানের বড় সংগ্রহের মূল কারিগর সাহিবজাদা ফারহান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের বড় সংগ্রহের মূল কারিগর সাহিবজাদা ফারহান। ছবি : সংগৃহীত

শেষ টি-টোয়েন্টিতে সিরিজ হোয়াইটওয়াশ এড়োনোর লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং স্কোর গড়ে ফেলেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করেছে সফরকারীরা। তাই সফরকারীদের হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের করতে হবে ১৭৯ রান।

মিরপুরে জমজমাট তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে পাকিস্তান। সাহিবজাদা ফারহানের দুর্দান্ত হাফসেঞ্চুরি ও দুই ‘নওয়াজ’ — হাসান ও মোহাম্মদের ঝড়ো ইনিংসে ভর করে তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৭৮ রান। লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের জন্য দরকার ১৭৯।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকে পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান ব্যাট হাতে ঝড় তোলেন। মাত্র ৪১ বলে করেন ৬৩ রান, মারেন ৬টি চার ও ৫টি ছয়। তাঁকে যোগ্য সঙ্গ দেন সাইম আয়ুব (১৫ বলে ২১)।

তবে ইনিংসের মাঝপথে কিছুটা গতি হারায় পাকিস্তান। মোহাম্মদ হারিস, হাসান নবাজ ও হুসেইন তালাতরা দ্রুত আউট হলেও শেষদিকে মোহাম্মদ নওয়াজ (১৬ বলে ২৭) ও ফাহিম আশরাফ (২ বলে ৪) হাত খুলে খেলে দলকে পৌঁছে দেন দারুণ এক সংগ্রহে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ। তিনি ৪ ওভারে ৩৮ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সাইফউদ্দিন নিয়েছেন ১ উইকেট। তবে মাহেদি ও মিরাজ ছিলেন ব্যয়বহুল, নিয়ন্ত্রিত বোলিং করতে পারেননি।

১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে হলে বাংলাদেশের ব্যাটারদের ইনিংসের শুরু থেকেই ঝুঁকিপূর্ণ ও নিয়ন্ত্রিত ব্যাটিং করতে হবে। গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে হবে ওপেনার তানজিদ হাসান, অধিনায়ক লিটন দাস ও অভিজ্ঞ মেহেদি হাসান মিরাজদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X